ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার ‘শুক্রবার আমার চেম্বারে রোগী বেশি’—ভোট দিয়ে বললেন এজাজ পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি   হলি আর্টিজানের ১০ বছর কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৬ মেট্রোরেল যাত্রীদের জন্য আসছে বড় সুখবর FLAXA ও বিজনেস প্রমোশন কাউন্সিল আয়োজিত সেমিনার পুলিশে বড় রদবদল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার রামপুরার দুজনকে হত্যায় ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন যেভাবে হামে আরও ৬ জনের মৃত্যু

গাজা সিটিতে হামলায় হামাসের সামরিক প্রধান নিহতের দাবি ইসরায়েলের

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০৫:০৩:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৫:০৩:২৬ অপরাহ্ন
গাজা সিটিতে হামলায় হামাসের সামরিক প্রধান নিহতের দাবি ইসরায়েলের
গাজা সিটিতে ইসরায়েলি হামলায় হামাসের সামরিক প্রধান নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। তারা ঘোষণা করেছে, তারা গাজায় হামাসের সামরিক শাখার প্রধান ইজ্জ আল-দিন আল-হাদ্দাদকে হত্যা করেছে।

কাতারিভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার গাজা সিটিতে এক হামলায় ওই সদস্য নিহত হন। তবে আল-হাদ্দাদের নিহত হওয়ার বিষয়টি এখনো হামাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ফিলিস্তিনি সরকারি সংবাদ সংস্থা ওয়াফার মাধ্যমে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে হাসপাতালগুলোতে আরও ১৩টি মরদেহ এসেছে। এছাড়া ৫৭ জন আহত ব্যক্তিকেও আনা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ১১ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৮৭০- পৌঁছেছে এবং আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে হাজার ৫৪৩ জনে। এই সময়ে মোট ৭৭১টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, বেশ কয়েকজন এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন এবং অ্যাম্বুলেন্স উদ্ধারকারী দলগুলো তাদের কাছে পৌঁছাতে ক্রমাগত সমস্যার সম্মুখীন হচ্ছে।
 

কমেন্ট বক্স
হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩

হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩