ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬ , ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে বারবিকিউ খেয়ে ৩০ পর্যটক হাসপাতালে বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার অনিশ্চিত জামায়াত নেতার বাড়িতে মিলল ৯৯ বস্তা সরকারি চাল থাইল্যান্ডে বাসে ট্রেনের ধাক্কায় আগুন, নিহত ৮ কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডে বরাদ্দ আরও বাড়বে: প্রধানমন্ত্রী আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের ভূমি রক্ষার দাবি গাজা সিটিতে হামলায় হামাসের সামরিক প্রধান নিহতের দাবি ইসরায়েলের বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে এবার বুলবুলদের রিট ‘শেখ মুজিব ফারাক্কা প্রকল্প চালুর অনুমতি দেওয়ার পরই দেশের ক্ষতি হতে থাকে’  বিপর্যয়ের মুখে লিটনের সেঞ্চুরি পদ্মায় মিলল কাপাসিয়ায় ৫ খুনের অভিযুক্ত ফোরকানের মরদেহ ব্যাংক খাতের সংকট না কাটলে অর্থনীতির ধস ঠেকানো যাবে না: হোসেন জিল্লুর গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে নিহত পাঁচজনের দাফন সম্পন্ন জাবিতে ছাত্রীকে ধর্ষণচেষ্টা: সিসিটিভিতে দেখা ব্যক্তির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা সরকার গঠন করলে বিএনপি ওয়াদা পূরণ করে: প্রধানমন্ত্রী ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ বছরের শিশু, বাঁচাতে গিয়ে প্রাণ গেল মা-সন্তানের একদিনের ব্যবধানে ফের কমলো স্বর্ণের দাম যুক্তরাষ্ট্রের উগ্র ডানপন্থী সংগঠনগুলোর সঙ্গে কানাডীয় শ্বেতাঙ্গ গোষ্ঠীর বৈঠক

গাজা সিটিতে হামলায় হামাসের সামরিক প্রধান নিহতের দাবি ইসরায়েলের

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০৫:০৩:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৫:০৩:২৬ অপরাহ্ন
গাজা সিটিতে হামলায় হামাসের সামরিক প্রধান নিহতের দাবি ইসরায়েলের
গাজা সিটিতে ইসরায়েলি হামলায় হামাসের সামরিক প্রধান নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। তারা ঘোষণা করেছে, তারা গাজায় হামাসের সামরিক শাখার প্রধান ইজ্জ আল-দিন আল-হাদ্দাদকে হত্যা করেছে।

কাতারিভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার গাজা সিটিতে এক হামলায় ওই সদস্য নিহত হন। তবে আল-হাদ্দাদের নিহত হওয়ার বিষয়টি এখনো হামাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ফিলিস্তিনি সরকারি সংবাদ সংস্থা ওয়াফার মাধ্যমে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে হাসপাতালগুলোতে আরও ১৩টি মরদেহ এসেছে। এছাড়া ৫৭ জন আহত ব্যক্তিকেও আনা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ১১ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৮৭০- পৌঁছেছে এবং আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে হাজার ৫৪৩ জনে। এই সময়ে মোট ৭৭১টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, বেশ কয়েকজন এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন এবং অ্যাম্বুলেন্স উদ্ধারকারী দলগুলো তাদের কাছে পৌঁছাতে ক্রমাগত সমস্যার সম্মুখীন হচ্ছে।
 

কমেন্ট বক্স
জামায়াত নেতার বাড়িতে মিলল ৯৯ বস্তা সরকারি চাল

জামায়াত নেতার বাড়িতে মিলল ৯৯ বস্তা সরকারি চাল