ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডে বরাদ্দ আরও বাড়বে: প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০৫:৪৩:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৫:৪৩:৫০ অপরাহ্ন
কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডে বরাদ্দ আরও বাড়বে: প্রধানমন্ত্রী
আগামীতে কৃষক কার্ড ফ্যামিলি কার্ডে বরাদ্দ আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৬ মে) চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন শেষে আয়োজিত সমাবেশে ঘোষণা দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে চার কোটি পরিবার রয়েছে, ধীরে ধীরে এসব পরিবারের মা-বোনদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা ২৫০০ টাকা করে প্রতি মাসে মায়েদের হাতে তুলে দেব; যাতে করে সেই মায়েরা পরিবারের শিশুদের লেখাপড়া, স্বাস্থ্য সবকিছুর ঠিকভাবে যত্ন নিতে পারে।’

তিনি আরও বলেন, ধীরে ধীরে মায়েরা ছোট ছোট ব্যবসা করার মাধ্যমে স্বাবলম্বী হয়ে গড়ে উঠতে পারে। কারণ মা যদি শিক্ষিত হয় পরিবার শিক্ষিত হয়, মা যদি স্বাবলম্বী হয় একই সাথে পরিবারের সব সদস্য ধীরে ধীরে স্বাবলম্বী হয়।

কৃষক কার্ড নিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমার এখানে এই যে স্টেজের মধ্যে এক কৃষক ভাই বসে আছে উনার বক্তব্যে উনি কৃষক কার্ডের কথা বলেছেন, শুনেছেন আপনারা। এই কৃষক কার্ডের কাজও কিন্তু আমরা শুরু করেছি। ফ্যামিলি কার্ডের কাজ যেমন আমরা শুরু করেছি আল্লাহর রহমতে কৃষক কার্ডের কাজও আমরা ধীরে ধীরে শুরু করেছি। হতে পারে এখন পর্যন্ত কেউ বলতে পারে যে আপনারা তো অল্প দিয়েছেন। হ্যাঁ আমরা কাজটি শুরু করেছি।
 
বাজেটে বরাদ্দ বাড়ানোর ঘোষণা দিয়ে তিনি বলেন, এই যে সামনে বাজেট আছে এই বাজেটে আমরা ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ রাখব। কারণ বর্তমানে যেই বাজেট চলছে এটি তো বিএনপি সরকারের বাজেট না। এটি বিএনপি সরকারের আগে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল তাদের করে দেওয়া বাজেট এবং সেই বাজেটের মধ্যে ফ্যামিলি কার্ডের কোনো বরাদ্দ ছিল না। সেই বাজেটের মধ্যে কৃষক কার্ডের জন্য কোনো টাকা দেওয়া ছিল না। সেইজন্য ইনশাল্লাহ এবার আপনাদের সরকার, বিএনপি সরকার বাজেট তৈরি করছে এবং সেই বাজেটের মধ্যে ফ্যামিলি কার্ডের জন্য বরাদ্দ রাখা হবে, কৃষক কার্ডের জন্য বরাদ্দ রাখা হবে।

তিনি আরও বলেন, আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই, যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের উপকার হবে। আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে, আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।

খাল খনন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, খাল যদি খনন না করি কৃষক ভাইয়েরা কি পানি পাবে? পাবে না। খাল খনন করলে কৃষক ভাইয়েরা পানি পাবে, ঠিকভাবে আমরা যদি কাজ করি হাতে হাত মিলিয়ে কাজ করি বাংলাদেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত। এই ৪০ কোটি হাত যদি নেমে আসে, এই ৪০ কোটি হাত যদি একসাথে কাজ করে, ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা পৃথিবীর বুকে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব।
 
তিনি বলেন, প্রিয় ভাই বোনেরা আসুন আজ থেকে আমাদের কাজ হবে একটাই, সেটা হচ্ছে দেশ গঠন, দেশ গড়া, রাষ্ট্র পুনর্গঠন। এটাই হোক আমাদের প্রতিজ্ঞা। আর আমরা যেরকম নির্বাচনের আগে জনগণের সামনে যেসব প্রতিশ্রুতি দিয়েছি, বিএনপি যেসব প্রতিশ্রুতি জনগণকে দেয় দেশের মানুষের সামনে দেয় বিএনপি দেশ পরিচালনা করার সময় আস্তে আস্তে সবগুলো প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করে। কাজেই আমরা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করব।
 

কমেন্ট বক্স