ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

থাইল্যান্ডে বাসে ট্রেনের ধাক্কায় আগুন, নিহত ৮

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০৬:০০:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৬:০০:৩৪ অপরাহ্ন
থাইল্যান্ডে বাসে ট্রেনের ধাক্কায় আগুন, নিহত ৮
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ট্রেনের সাথে বাসের সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় ২৫ জন আহত হয়েছেন।

শনিবার (১৬ মে) দেশটির উদ্ধারকর্মী পুলিশের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

উদ্ধারকর্মীরা বলেছেন, একটি যাত্রীবাহী বাসের ট্রেনে ধাক্কা দেয়। এতে সেখানে থাকা অন্যান্য ব্যক্তিগত গাড়ি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসে ট্রেনের ধাক্কার পরপরই বাসে আগুন লাগে। এরপর আশপাশের যানবাহনেও আগুন ছড়িয়ে পড়ে।

পরে দমকল কর্মী উদ্ধারকারী দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। এই ঘটনায় এখন পর্যন্ত জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ব্যাংকক পুলিশ।

দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, উদ্ধারকারী একাধিক দল দুমড়েমুচড়ে যাওয়া যানবাহনের ভেতর থেকে আহতদের বের করে আনার চেষ্টা করছে। একই সাথে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা নিরলসভাবে কাজ করেছেন।

বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। উদ্ধারকর্মীরা ওই এলাকা ঠান্ডা করা জমে থাকা গ্যাস বের করে দেওয়ার জন্য কাজ করছেন। হতাহতদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে ব্যাংকক পুলিশ। এছাড়া দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম

অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম