ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

জামায়াত নেতার বাড়িতে মিলল ৯৯ বস্তা সরকারি চাল

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০৬:০৭:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৬:০৭:০৮ অপরাহ্ন
জামায়াত নেতার বাড়িতে মিলল ৯৯ বস্তা সরকারি চাল
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক জামায়াত নেতার বাড়ি থেকে মজুত করা ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন। অভিযুক্ত আবদুস সামাদ ওরফে সামাদ ডাক্তার সুবর্ণচর উপজেলার ১ নম্বর চরজববার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির।

শনিবার (১৬ মে) সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

স্থানীয়রা জানান, ইমানআলী বাজারসংলগ্ন সামাদ ডাক্তারের বাড়িতে দীর্ঘদিন ধরে সরকারি চাল মজুত করে রাখা হচ্ছিল। এসব চাল তিনি বেশি দামে বিক্রি করছেন-এমন অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে স্থানীয় লোকজন তার বাড়িতে যান। সেখানে একটি কক্ষে সরকারি বস্তায় রাখা প্রায় ৯৯ বস্তা চাল দেখতে পান তারা। খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরে বিষয়টি উপজেলা প্রশাসন চরজব্বার থানাকে জানানো হয়।

স্থানীয়রা গণমাধ্যমকে জানান, সকালে খবর দেওয়া হলেও পুলিশ দুপুরের দিকে ঘটনাস্থলে পৌঁছায়। এরপর থেকেই অভিযুক্ত সামাদ আত্মগোপনে রয়েছেন বলে দাবি স্থানীয়দের।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবদুস সামাদ মোবাইল ফোনে জানান, চালগুলো তিনি রামগতির একটি মাদ্রাসা থেকে কিনেছেন। এর বেশি কিছু না বলে তিনি ফোন কেটে দেন।

চরজব্বার ইউনিয়ন জামায়াতের আমির ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, লক্ষ্মীপুরের রামগতির পোড়াগাছা পার্শ্ববর্তী ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসার সরকারি বরাদ্দকৃত চাল বৈধভাবে ক্রয় করেছেন ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুস সামাদের ছোট ভাই কামাল। কিন্তু এলাকার কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষয়টিকেঅবৈধ চালবলে অপপ্রচার চালিয়ে প্রশাসনের কাছে ভুল তথ্য উপস্থাপন করেছে। আমরা আশা করি, প্রশাসন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করবে এবং মিথ্যা অপপ্রচারের অবসান ঘটাবে।

বিষয়ে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, চালগুলো প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি বৈধ কাগজপত্র দেখাতে পারলে চাল ফেরত দেওয়া হবে। অন্যথায় তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম

অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম