ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬ , ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপন্থি রাজনৈতিক দলগুলোর নীতিগত অবস্থান পরিষ্কারের আহ্বান টিআইবির ঋণের ৫০ হাজার টাকা তুলে বাড়ি ফেরার পথে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদ গ্রেপ্তার বাস্তব চিত্র জানলে এই ব্রিজ উদ্বোধন করতেই আসতাম না: প্রতিমন্ত্রী ফরহাদ কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে সৎমামা আটক প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা জারি গভীর রাতে কিশোরীকে তুলে নেওয়ার চেষ্টা, বাধা দেওয়ায় দাদিকে খুন টাকা ছাপানোর অভিযোগ গালগল্প: অর্থ উপদেষ্টা কক্সবাজারে বারবিকিউ খেয়ে ৩০ পর্যটক হাসপাতালে বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার অনিশ্চিত জামায়াত নেতার বাড়িতে মিলল ৯৯ বস্তা সরকারি চাল থাইল্যান্ডে বাসে ট্রেনের ধাক্কায় আগুন, নিহত ৮ কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডে বরাদ্দ আরও বাড়বে: প্রধানমন্ত্রী আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের ভূমি রক্ষার দাবি গাজা সিটিতে হামলায় হামাসের সামরিক প্রধান নিহতের দাবি ইসরায়েলের বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে এবার বুলবুলদের রিট ‘শেখ মুজিব ফারাক্কা প্রকল্প চালুর অনুমতি দেওয়ার পরই দেশের ক্ষতি হতে থাকে’  বিপর্যয়ের মুখে লিটনের সেঞ্চুরি পদ্মায় মিলল কাপাসিয়ায় ৫ খুনের অভিযুক্ত ফোরকানের মরদেহ ব্যাংক খাতের সংকট না কাটলে অর্থনীতির ধস ঠেকানো যাবে না: হোসেন জিল্লুর

টাকা ছাপানোর অভিযোগ গালগল্প: অর্থ উপদেষ্টা

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০৮:০৩:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৮:০৩:৩৩ অপরাহ্ন
টাকা ছাপানোর অভিযোগ গালগল্প: অর্থ উপদেষ্টা
সরকার টাকা ছাপাচ্ছে এমন প্রচারগালগল্পবলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক . রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, ‘টাকা ছাপানোর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। সরকার এখন বিনিয়োগ কর্মসংস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (১৬ মে) রাজধানীর এফডিসিতেমূল্যস্ফীতি নিয়ন্ত্রণই হবে এবারের বাজেটের প্রধান চ্যালেঞ্জশীর্ষক প্রাক-বাজেট ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘বিগত সময়ে ঘর, ব্যবসা সরকার সব জায়গাতেই আয়ের সংকট তৈরি হয়েছিল। এর প্রভাব এতটাই গভীর ছিল যে, অনেক নিম্নমধ্যবিত্ত পরিবার দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। এতে সমাজে ভাঙন তৈরি হয়েছে। সে সময় ব্যবসায়ীরা বিনিয়োগের জন্য প্রয়োজনীয় পুঁজি পাননি।

অভিযোগ করে তিনি বলেন, “আওয়ামী লীগ সরকার প্রতি মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকে হস্তক্ষেপ করেছে। বিদ্যুৎ জ্বালানি খাত কয়েকটি কোম্পানির হাতে তুলে দেওয়া হয়েছিল। বর্তমান সরকার কোনো খাতকেসিন্ডিকেটের কাছে ইজারাদিতে চায় না; বরং অর্থনীতির গণতন্ত্রীকরণের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করতে চায়।

তিনি আরও বলেন, ‘অতীতে অবকাঠামোগত উন্নয়নের নামে বিপুল ঋণ নিয়ে লুটপাট করা হয়েছে। তথ্য জালিয়াতির মাধ্যমে উন্নয়নের চিত্র তুলে ধরা হয়েছিল। বর্তমান সরকার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য জনগণের জন্য উন্মুক্ত রাখবে।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসলামপন্থি রাজনৈতিক দলগুলোর নীতিগত অবস্থান পরিষ্কারের আহ্বান টিআইবির

ইসলামপন্থি রাজনৈতিক দলগুলোর নীতিগত অবস্থান পরিষ্কারের আহ্বান টিআইবির