ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী শাহে আলম দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই: উপদেষ্টা জাহেদ বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র ভ্যাট রিটার্ন জমার নতুন নিয়ম অনুমোদন, একনেকে ১৫ প্রকল্প দেশে আরও কমলো স্বর্ণের দাম বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন: শিক্ষামন্ত্রী কারাগারে নেওয়ার পথে ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত ২ হাজার টাকা ছাড়ালো ১২ কেজির সিলিন্ডার লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ নারীদের জন্য আসছে আরও ১০০ পিংক বাস নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন জমির দখল-বেদখল কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ চাঁদাবাজি নিয়ে সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

গভীর রাতে কিশোরীকে তুলে নেওয়ার চেষ্টা, বাধা দেওয়ায় দাদিকে খুন

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০৮:৩৫:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৮:৩৫:৫৩ অপরাহ্ন
গভীর রাতে কিশোরীকে তুলে নেওয়ার চেষ্টা, বাধা দেওয়ায় দাদিকে খুন
সিলেটের গোয়াইনঘাটে গভীর রাতে বসতঘরে ঢুকে এক কিশোরীকে (১৪) জোর করে তুলে নেওয়ার চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। এ সময় বাধা দেওয়ায় ওই কিশোরীর দাদিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

শনিবার (১৬ মে) সন্ধ্যায় সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (১৫ মে) রাত ৩টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বীরমঙ্গল হাওর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দিলারা বেগম (৫৪) ওই গ্রামের মৃত মাহমুদ হোসেনের স্ত্রী। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী ও তার মা আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৩টার দিকে তিনজন দুর্বৃত্ত বীরমঙ্গল হাওর গ্রামে দিলারা বেগমের ঘরের দরজা ভেঙে ঢুকে ১৪ বছরের কিশোরীকে তুলে নেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এসময় কিশোরীর চিৎকার শুনে তার মা সাজনা বেগম বাধা দিলে দুর্বৃত্তরা তাকে কামড় দেয় এবং ভুক্তভোগী কিশোরীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

মা ও মেয়ের চিৎকার শুনে পাশের কক্ষ থেকে বের হয়ে আসেন কিশোরীর দাদি দিলারা বেগম। তিনি দরজার সামনে দাঁড়িয়ে বাধা দিলে দুর্বৃত্তরা তার বুকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত ওই কিশোরী ও তার মাকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহতের প্রতিবেশী আলকাছ মিয়া জানান, জরাজীর্ণ একটি টিনের ঘরে নিহত দিলারা বেগম তার প্রতিবন্ধী মেয়ে ও নাতনিসহ ৫ জনকে থাকেন। নিহতের দুই ছেলে ঋণ করে গত কয়েকমাস আগে জীবিকার তাগিদে প্রবাসে যান। রাত তিনটার দিকে কান্নাকাটির আওয়াজ শুনে পার্শ্ববর্তী বাড়ির লোকজন গিয়ে দেখতে পান দিলারা বেগম রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, নিহতের পরিবারের সঙ্গে একটি পক্ষের আর্থিক লেনদেন নিয়ে পূর্বের বিরোধ ছিল। পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দেননি বলে জানিয়েছেন ওসি।
 

কমেন্ট বক্স
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২