ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৬ মেট্রোরেল যাত্রীদের জন্য আসছে বড় সুখবর FLAXA ও বিজনেস প্রমোশন কাউন্সিল আয়োজিত সেমিনার পুলিশে বড় রদবদল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার রামপুরার দুজনকে হত্যায় ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন যেভাবে হামে আরও ৬ জনের মৃত্যু ‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক বিদেশ সফর ‘সফল’, প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৯২০ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজারের অধিক কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রীর আহ্বান

কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে সৎমামা আটক

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০৮:৫০:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৮:৫০:১৮ অপরাহ্ন
কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে সৎমামা আটক

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১০ বছরের এক কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে সৎমামাকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) বেলা ৩টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি মদিনা পাড়া গ্রামে ঘটনা ঘটে।

নিহত কিশোরী ওই এলাকার কাতার প্রবাসী আনোয়ার হোসেনের মেয়ে। আটক রাজা মিয়া (৩৫) খুলনা জেলার মোড়লগঞ্জ থানার মৃত আকবর হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা ৩টার দিকে নিজ ঘরের খাটের ওপর নিহত কিশোরীর মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেয়। বিকেল ৪টায় ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর এলাকায় উত্তেজনা শুরু হয়। পরে পুলিশ দ্রুততার সঙ্গে সৎমামা রাজা মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। প্রায় বছর ধরে রাজা মিয়া নিহত কিশোরীর পরিবারের সঙ্গে বসবাস করতেন।

সিরাজদিখান থানার উপপরিদর্শক মো. শাহ আলী বালুচর ইউনিয়নের , ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য সালেহা বেগম জানান, নিহত কিশোরীকে ধর্ষণের পর হত্যার আলামত পাওয়া গেছে।

বিষয়ে সিরাজদিখান থানার ওসি আব্দুল হান্নান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনায় সৎমামা আটক আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


 

কমেন্ট বক্স