ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার

বাস্তব চিত্র জানলে এই ব্রিজ উদ্বোধন করতেই আসতাম না: প্রতিমন্ত্রী ফরহাদ

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০৯:০১:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৯:০১:৫৫ অপরাহ্ন
বাস্তব চিত্র জানলে এই ব্রিজ উদ্বোধন করতেই আসতাম না: প্রতিমন্ত্রী ফরহাদ
পঞ্চগড়ে টাঙ্গন নদীর ওপর নির্মিত ধরধরা ব্রিজ উদ্বোধন করতে এসে ক্ষোভে ফেটে পড়লেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ব্রিজের কাজের মান সংযোগ সড়কের বেহাল অবস্থা দেখে তিনি প্রকাশ্যে তীব্র অসন্তোষ জানান।

শনিবার (১৬ মে) দুপুরের পর প্রায় সাড়ে কোটি টাকা ব্যয়ে নির্মিত কালিয়াগঞ্জ-মীর্জাপুর সড়কের ধরধরা ব্রিজ উদ্বোধনে গিয়ে ব্রিজ সংযোগ সড়ক পরিদর্শন করে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, অত্যন্ত দুঃখিত লজ্জিত, যে আমার জীবদ্দশায় আমি এরকম কোনোদিন ব্রিজ সংযোগ সড়ক দেখিনি। ব্রিজ আছে, কিন্তু এক ধারে কোনো রাস্তা নাই। ভ্যান চলার মতো রাস্তাও নাই। কীভাবে এটা সম্ভব?
 
তিনি আরও বলেন, ব্রিজ হয়েছে ১৮ ফিট, আর রাস্তা করা হয়েছে ১২ ফিট। ১৮ ফিট রাস্তায় গাড়ি ক্রস করতে পারে, কিন্তু ১২ ফিট রাস্তায় পারে না। এখানে ইঞ্জিনিয়ার ঠিকাদার দায়ী।
 
ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘আগে প্রকল্পের বাস্তব চিত্র জানলে এই ব্রিজ উদ্বোধন করতেই আসতাম না।
 
একই সাথে নিম্নমানের কাজের অভিযোগ তুলে এই ধরনের কাজ কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এসময় তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনার কথা জানান। পাশাপাশি দ্রুত সংযোগ সড়ক সংস্কারের আশ্বাসও দেন।
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা থানার ওসি সোয়েল রানা এবং স্থানীয় বিএনপি নেতারা।
 
এর আগে সকালে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত বোদা উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এরপর বোদা উপজেলার পাচপীর সাকোয়া এলাকায় রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করে মাড়েয়া ইউনিয়নের বারপাটিয়া এলাকায় নদী রক্ষা বাঁধ কাজের উদ্বোধন করেন।
 
উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখানে।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ

৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ