ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন: শিক্ষামন্ত্রী কারাগারে নেওয়ার পথে ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত ২ হাজার টাকা ছাড়ালো ১২ কেজির সিলিন্ডার লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ নারীদের জন্য আসছে আরও ১০০ পিংক বাস নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন জমির দখল-বেদখল কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ চাঁদাবাজি নিয়ে সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় আটক ৩ কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে ফের আটক ২৫৪ সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন জাতিসংঘ সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভারতে ‘ভেজাল’ মদ পানে ১৯ জনের মৃত্যু আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার সময়মতো হামের টিকা না দেওয়ার খেসারত দিচ্ছে বর্তমান সরকার: স্বাস্থমন্ত্রী

বাস্তব চিত্র জানলে এই ব্রিজ উদ্বোধন করতেই আসতাম না: প্রতিমন্ত্রী ফরহাদ

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০৯:০১:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৯:০১:৫৫ অপরাহ্ন
বাস্তব চিত্র জানলে এই ব্রিজ উদ্বোধন করতেই আসতাম না: প্রতিমন্ত্রী ফরহাদ
পঞ্চগড়ে টাঙ্গন নদীর ওপর নির্মিত ধরধরা ব্রিজ উদ্বোধন করতে এসে ক্ষোভে ফেটে পড়লেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ব্রিজের কাজের মান ও সংযোগ সড়কের বেহাল অবস্থা দেখে তিনি প্রকাশ্যে তীব্র অসন্তোষ জানান।

শনিবার (১৬ মে) দুপুরের পর প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত কালিয়াগঞ্জ-মীর্জাপুর সড়কের ধরধরা ব্রিজ উদ্বোধনে গিয়ে ব্রিজ ও সংযোগ সড়ক পরিদর্শন করে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, অত্যন্ত দুঃখিত ও লজ্জিত, যে আমার জীবদ্দশায় আমি এরকম কোনোদিন ব্রিজ ও সংযোগ সড়ক দেখিনি। ব্রিজ আছে, কিন্তু এক ধারে কোনো রাস্তা নাই। ভ্যান চলার মতো রাস্তাও নাই। কীভাবে এটা সম্ভব?
 
তিনি আরও বলেন, ব্রিজ হয়েছে ১৮ ফিট, আর রাস্তা করা হয়েছে ১২ ফিট। ১৮ ফিট রাস্তায় গাড়ি ক্রস করতে পারে, কিন্তু ১২ ফিট রাস্তায় পারে না। এখানে ইঞ্জিনিয়ার ও ঠিকাদার দায়ী।
 
ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘আগে প্রকল্পের বাস্তব চিত্র জানলে এই ব্রিজ উদ্বোধন করতেই আসতাম না।’
 
একই সাথে নিম্নমানের কাজের অভিযোগ তুলে এই ধরনের কাজ কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এসময় তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনার কথা জানান। পাশাপাশি দ্রুত সংযোগ সড়ক সংস্কারের আশ্বাসও দেন।
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা থানার ওসি সোয়েল রানা এবং স্থানীয় বিএনপি নেতারা।
 
এর আগে সকালে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত বোদা উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এরপর বোদা উপজেলার পাচপীর ও সাকোয়া এলাকায় রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করে মাড়েয়া ইউনিয়নের বারপাটিয়া এলাকায় নদী রক্ষা বাঁধ কাজের উদ্বোধন করেন।
 
উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখানে।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী