ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী শাহে আলম দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই: উপদেষ্টা জাহেদ বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র ভ্যাট রিটার্ন জমার নতুন নিয়ম অনুমোদন, একনেকে ১৫ প্রকল্প দেশে আরও কমলো স্বর্ণের দাম বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন: শিক্ষামন্ত্রী কারাগারে নেওয়ার পথে ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত ২ হাজার টাকা ছাড়ালো ১২ কেজির সিলিন্ডার লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ নারীদের জন্য আসছে আরও ১০০ পিংক বাস নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন জমির দখল-বেদখল কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ চাঁদাবাজি নিয়ে সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

ইসলামপন্থি রাজনৈতিক দলগুলোর নীতিগত অবস্থান পরিষ্কারের আহ্বান টিআইবির

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০৯:২৩:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৯:২৩:৫০ অপরাহ্ন
ইসলামপন্থি রাজনৈতিক দলগুলোর নীতিগত অবস্থান পরিষ্কারের আহ্বান টিআইবির
রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারে আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।  একইসাথে লোকজ ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যময় চর্চার অধিকার এবং সহাবস্থান বিষয়ে জামায়াতসহ অন‍্যান‍্য ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও সংগঠনের নীতিগত অবস্থান পরিষ্কার করারও আহ্বান জানিয়েছে সংস্থাটি।
                                                                                                                     
শনিবার (১৬ মে) এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এই নির্লজ্জ ও কাপুরুষোচিত আক্রমণ অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের লোকজ ঐতিহ্যের পরিপন্থি শক্তির উত্থান ও দেশব্যাপী বহু মত, বহুধর্মী, সাংস্কৃতিক বৈচিত্র্যের ওপর সহিংস ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা।

তিনি আরও বলেন, এটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনা করার কোনো সুযোগ নেই। বরং সুপরিকল্পিতভাবে বিদ্বেষ ও হিংসা ছড়িয়ে আবহমান বাঙালির উদারনৈতিক লোকজ ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যময় চর্চার ক্ষেত্র ও মাধ‍্যমসমূহ ধ্বংস করে সাম্প্রদায়িক শক্তিকে বিকশিত করার সুদূরপ্রসারী ছকের অংশ, যা মুক্তচিন্তা ও সহিষ্ণু আচরণের ধারক ও বাহক তথা দেশবাসীর জন্য অশনিসংকেত।

টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও জুলাই আন্দোলনের মূল চেতনা ও অভিষ্টের ধারক শক্তি হিসেবে বিপুল জনসমর্থনে নির্বাচিত বর্তমান বিএনপি সরকার। সামাজিক বৈচিত্র্যের সহাবস্থান পরিপন্থি এ ধ্বংসাত্মক অপতৎপরতা প্রতিরোধের দায়িত্ব সরকারের।

তিনি আরও বলেন, আমরা শাহ আলী মাজারের ওপর আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সুষ্ঠু ও নির্মোহ তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক জবাবদিহি নিশ্চিতের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এর আগের সহিংস ঘটনাগুলোর ক্ষেত্রে ন্যায়বিচারের ন্যূনতম দৃষ্টান্ত যদি থাকত, তাহলে শাহ আলীর মাজারের ঘটনা এড়ানো যেত বলে বিশ্বাস করি। 

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ শুধু প্রত্যাখ্যান যথেষ্ট নয়, বাংলাদেশের স্বাধীনতা ও জুলাই আন্দোলনের মূল চেতনার পাশাপাশি এদেশের চিরায়ত সাংস্কৃতিক, আধ‍্যাত্মিক ও সামাজিক বৈচিত্র্যের সহাবস্থানের যে গৌরবোজ্জ্বল সংস্কৃতি রয়েছে, এ ব্যাপারে তাদের ও ধর্মভিত্তিক অন্য রাজনৈতিক দলগুলোর অবস্থান পরিষ্কার করার আহ্বান জানাই। একইসঙ্গে তাদের দল ও অঙ্গসংগঠনের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে এ ষড়যন্ত্রমূলক অপরাধের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগ উঠেছে, তাদের কার্যকরভাবে নিবৃত্ত করার কর্মকৌশল অবলম্বনের জোর দাবি জানাচ্ছি।

এতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশে বসবাসকারী সব জাতি-ধর্ম-বর্ণ, বিশ্বাস ও চর্চার অনুসারী প্রত্যেকের তার নিজস্ব বিশ্বাস, ধর্ম ও সংস্কৃতি লালন এবং চর্চার অধিকার সংবিধান স্বীকৃত। যার নিশ্চয়তার দায়িত্ব সরকারের পাশাপাশি সংসদে প্রতিনিধিত্বকারী ও সংসদের বাইরে সব রাজনৈতিক দল ও সংগঠনের। এক্ষেত্রে সব পক্ষের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছে টিআইবি।
 
 
 
 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

ভারতে ইলিশ রফতানি বন্ধে লিগ্যাল নোটিশ

ভারতে ইলিশ রফতানি বন্ধে লিগ্যাল নোটিশ