ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন মালয়েশিয়া থেকে মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, অক্টোবরে চুক্তি: বিমানমন্ত্রী রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী শাহে আলম দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই: উপদেষ্টা জাহেদ বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র ভ্যাট রিটার্ন জমার নতুন নিয়ম অনুমোদন, একনেকে ১৫ প্রকল্প দেশে আরও কমলো স্বর্ণের দাম বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন: শিক্ষামন্ত্রী কারাগারে নেওয়ার পথে ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত ২ হাজার টাকা ছাড়ালো ১২ কেজির সিলিন্ডার লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ নারীদের জন্য আসছে আরও ১০০ পিংক বাস নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

ভারতে চলন্ত ট্রেনে আগুন

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ১১:১১:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ১১:১১:০১ পূর্বাহ্ন
ভারতে চলন্ত ট্রেনে আগুন
ভারতের রাজস্থানে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। চলন্ত অবস্থায় ট্রেনটির শীতাতপ নিয়ন্ত্রিত একটি বগিতে আগুন ধরে যায়। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ রোববার ভোর প্রায় সাড়ে ৫টার দিকে আগুন লাগে।
তবে এ ঘটনা কেউ হতাহত হননি। তার আগেই তাদের উদ্ধার করা হয়েছে।সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, বি-১ নামের ওই বগিতে ৬৮ জন যাত্রী ছিলেন। তিনি বলেছেন, ভোর ৫টা ১৫ মিনিটে কোটার বিক্রমগড় আলোত স্টেশনের কাছে ট্রেনটিতে আগুন ধরে যায়।এরপর আক্রান্ত বগিটি অন্য বগি থেকে বিচ্ছিন্ন এবং এটির বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়।



একটি ভিডিওতে দেখা গেছে, আগুন লাগা বগি থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। এ সময় কয়েকটি গাছেও আগুন লাগে।যাত্রীদের বগিটি থেকে নামিয়ে অন্যান্য বগিতে তুলে দেওয়া হয়। তাদের কোটা পর্যন্ত এভাবে নিয়ে যাওয়া হবে। এরপর সেখান থেকে বিকল্প ব্যবস্থা করা হবে। সেখানে ট্রেনে নতুন আরেকটি বগি যুক্ত করা হবে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।



১২৪৩১ রাজধানী এক্সপ্রেস ট্রেনটি গত শুক্রবার কেরালার থিরুভানানথাপুরাম থেকে যাত্রা শুরু করে। আজ দুপুর ১২টা ৩০ মিনিটে এটির দিল্লির নিজামুদ্দিন রেলস্টেশনে পৌঁছানোর কথা ছিল। আগুন লাগার আগে ট্রেনটি ২ হাজার ৬০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন এটি রাজধানী দিল্লি থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে ছিল।


সূত্র: এনডিটিভি

কমেন্ট বক্স