ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রশ্ন ফাঁসের কেলেঙ্কারিতে উত্তাল নয়াদিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ১১:১৩:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ১১:১৩:২৮ পূর্বাহ্ন
প্রশ্ন ফাঁসের কেলেঙ্কারিতে উত্তাল নয়াদিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার জেরে বিক্ষোভে ফেটে পড়েছে রাজধানী নয়াদিল্লি। জাতীয় পরীক্ষা সংস্থা-এনটিএ নিষিদ্ধ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তীব্র বিক্ষোভ করেছে দেশটির ছাত্র সংগঠনগুলো।শনিবার (১৬ মে) প্রধান বিরোধী দল কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই-এর সদস্যরা রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ জানান। ব্যারিকেডে চড়ে বিক্ষোভ করার পাশাপাশি প্রশ্ন ফাঁসের দায়ে জাতীয় পরীক্ষা সংস্থা বা ‘এনটিএ’ নিষিদ্ধের দাবিতে স্লোগান দেন তারা। দাবি তোলেন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চড়াও হয় পুলিশ। বিক্ষোভকারীদের রাস্তা থেকে সড়াতে লাঠিচার্জ করা হয়। বেশ কয়েকজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।এদিকে প্রশ্ন ফাঁসের এই মহা-কেলেঙ্কারির তদন্তে বড় সাফল্যের দাবি করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ঘটনার মূলহোতা হিসেবে পুনের রসায়নের এক অধ্যাপক পিভি কুলকার্নিকে গ্রেফতার করা হয়েছে।
 

 
এনটিএ-এর পরীক্ষার প্রক্রিয়ার সাথে যুক্ত থাকার সুবাদে প্রশ্নপত্রে প্রবেশাধিকার ছিল তার। সেই সুযোগে পরীক্ষার আগেই নিজের প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীদের খাতায় হুবহু প্রশ্ন ও উত্তর লিখে দেন তিনি, যা মূল প্রশ্নপত্রের সাথে হুবহু মিলে গেছে।এই চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত জয়পুর, গুরুগ্রাম, নাসিকসহ বিভিন্ন শহর থেকে কয়েকজনকে গ্রেফতার করেছে সিবিআই। দেশজুড়ে একাধিক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গুরুত্বপূর্ণ নথিপত্র এবং ইলেকট্রনিক ডিভাইস জব্দ করেছে বিশেষ তদন্ত দল।
 


দেশজুড়ে প্রায় ২৩ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ সংকটে পড়া এই পরীক্ষার প্রশ্ন ফাঁসের মুখে গত মঙ্গলবার পরীক্ষাটি বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তীব্র সমালোচনার মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আগামী ২১ জুন নতুন করে পরীক্ষা নেয়ার তারিখ ঘোষণা করেছেন।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার