ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন মালয়েশিয়া থেকে মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, অক্টোবরে চুক্তি: বিমানমন্ত্রী রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী শাহে আলম দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই: উপদেষ্টা জাহেদ বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র ভ্যাট রিটার্ন জমার নতুন নিয়ম অনুমোদন, একনেকে ১৫ প্রকল্প দেশে আরও কমলো স্বর্ণের দাম বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন: শিক্ষামন্ত্রী কারাগারে নেওয়ার পথে ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত ২ হাজার টাকা ছাড়ালো ১২ কেজির সিলিন্ডার লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ নারীদের জন্য আসছে আরও ১০০ পিংক বাস নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

লেবাননে ড্রোন হামলায় ইসরায়েলি প্লাটুন কমান্ডার নিহত-সামনের মাসে করার কথা ছিল বিয়ে

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ১১:১৪:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ১১:১৪:৪২ পূর্বাহ্ন
লেবাননে ড্রোন হামলায় ইসরায়েলি প্লাটুন কমান্ডার নিহত-সামনের মাসে করার কথা ছিল বিয়ে
লেবাননের দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় দখলদার ইসরায়েলের এক প্লাটুন কমান্ডার নিহত হয়েছেন। গতকাল শনিবার এই সেনা নিহত হওয়ার তথ্য জানায় ইসরায়েলি সেনাবাহিনী।তারা বলেছে, শুক্রবার ২৪ বছর বয়সী ক্যাপ্টেন মাওজ রেকানাতি ড্রোন হামলায় প্রাণ হারান।



ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে জানিয়েছেন, সেনাবাহিনীর এ ক্যাপ্টেনের আগামী মাসে তার বাগদত্তাকে বিয়ে করার কথা ছিল। কিন্তু তার আগেই তিনি নিহত হয়েছেন। নেতানিয়াহু বলেছেন, এমন কঠিন সময়ে তিনি ক্যাপ্টেন মাওজের সঙ্গী ও তার পরিবারের পাশে থাকবেন।গত মাসে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর ক্যাপ্টেন মাওজসহ মোট সাত ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। তিনি গোলানি ব্রিগেডের ১২ নং ব্যাটালিয়নের প্লাটুন কমান্ডার ছিলেন।



গত মাসের মাঝামাঝি সময়ে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। তা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে রয়ে যায়। যুদ্ধবিরতি ব্যবহার করে বাফার জোন তৈরির জন্য তারা সেখানে সাধারণ মানুষের ঘরবাড়ি ও অন্যান্য অবকাঠামো ধ্বংস অব্যাহত রাখে। এর পাশাপাশি হিজবুল্লাহর সদস্যদের ওপর হামলা চালায়। এর প্রেক্ষিতে হিজবুল্লাহ পাল্টা হামলা শুরু করে।আর পাল্টা হামলায় তারা ব্যবহার করছে ফাইবার অপটিক সমৃদ্ধ ড্রোন। যা ইলেকট্রিক জ্যামার দিয়ে আটকানো যায় না। এতে করে লেবাননে থাকা ইসরায়েলি সেনারা প্রায়ই হতাহতের শিকার হচ্ছেন।



সূত্র: টাইমস অব ইসরায়েল

কমেন্ট বক্স