ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

সবার আগে ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো তুরস্ক ও তিউনিসিয়া

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ১১:১৫:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ১১:১৫:৪৭ পূর্বাহ্ন
সবার আগে ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো তুরস্ক ও তিউনিসিয়া
পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া ও তুরস্ক। দুটি দেশই নিশ্চিত করেছে আগামী ২৭ মে (বুধবার) ঈদুল আজহা পালিত হবে।রোববার (১৭ মে) গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক ও তিউনিসিয়া উভয় দেশ নিশ্চিত করেছে, আগামীকাল সোমবার (১৮ মে) জিলহজের ১ তারিখ হবে। যেহেতু জিলহজের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয় তাই দেশ দুটিতে এবার এই উৎসব হবে ২৭ মে।প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১৬ মে) বিশ্বের প্রথম দেশ হিসেবে সবার আগে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার ঘোষণা দিয়েছে তিউনিসিয়া।
 

অন্যদিকে তুরস্ক চাঁদ দেখা ছাড়াই জ্যোতির্বিজ্ঞানের গণনার উপর ভিত্তি করে ঈদের তারিখ জানায়। দেশটি নিশ্চিত করেছে, ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী ১৮ মে (সোমবার) জিলহজ মাস শুরু হবে। সেই হিসেবে আগামী ২৭ মে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।
 

 এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা কবে উদ্‌যাপিত হবে, তা আজ রোববার (১৭ মে) সন্ধ্যায় জানা যাবে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত আগেই জানিয়েছে, রোববার সন্ধ্যায় ১৪৪৭ হিজরির ২৯ জিলকদ অর্থাৎ জিলহজ মাসের চাঁদ অনুসন্ধান করা হবে।
 
জিলহজ মাসের চাঁদ ইসলামি ক্যালেন্ডারের গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ মাসেই মুসলমানরা বার্ষিক হজ পালন করেন এবং পবিত্র ঈদুল আজহা উদযাপন করেন।জিলহজ মাসের নবম দিন পালিত হয় পবিত্র আরাফাত দিবস এবং ইসলামি মাসটির ১০ম দিনে উদযাপিত হয় ঈদুল আজহার প্রথম দিন।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ

অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ