ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

স্বর্ণের চেইন পরা মানুষ যেন ফ্যামিলি কার্ড না পায়: জয়নুল আবেদীন ফারুক

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ১১:২৮:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ১১:২৮:০৪ পূর্বাহ্ন
স্বর্ণের চেইন পরা মানুষ যেন ফ্যামিলি কার্ড না পায়: জয়নুল আবেদীন ফারুক
আমাদের তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী- স্বর্ণের চেইন পরা গলার কোনো সচ্ছল মানুষ যেন ফ্যামিলি কার্ড না পায়। সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে, বলে মন্তব্য করেছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুক।
শনিবার (১৬ মে) বিকেলে নোয়াখালীর সেনবাগে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।জয়নুল আবেদীন ফারুক আরও বলেন, মানুষের কাছে আড়াই হাজার টাকার চেয়ে বড় বিষয় হলো নেতারা তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন কি না।



অনুষ্ঠানে সেনবাগ উপজেলার ৪ নম্বর কাদরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ৩৮৮ নারীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স ভবনে আয়োজিত এ কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশে উপকারভোগীদের হাতে কার্ড তুলে দেওয়া হয়।মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রসঙ্গেও বক্তব্য দেন বিএনপির এই নেতা। জেলা পুলিশ সুপারকে উদ্দেশ করে তিনি বলেন, কোনো রাজনৈতিক পরিচয়ের কারণে যেন অপরাধীরা ছাড় না পায়। এমনকি বিএনপির কেউ জড়িত থাকলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।তিনি বলেন, ইয়াবা ব্যবসা, রাস্তায় নারীদের উত্ত্যক্ত করা এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধ করতে পারলেই একজন পুলিশ সুপারের প্রকৃত সাফল্য প্রমাণিত হবে।


সেনবাগ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ শফিকুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন টি.এম মোশাররফ হোসেন, জে.এম মিজানুর রহমান, মুহসিয়া তাবাসসুম এবং নূর পেয়ারা বেগমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ

অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ