ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

ঈদের চাঁদের ছবি প্রকাশ আমিরাতের, তোলা হলো দিনের বেলা

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০১:৫২:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০১:৫২:৫৮ অপরাহ্ন
ঈদের চাঁদের ছবি প্রকাশ আমিরাতের, তোলা হলো দিনের বেলা
সংযুক্ত আরব আমিরাতে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদের ছবি তোলা হয়েছে। দেশটিতে আজ রোববার (১৭ মে) সন্ধ্যায় চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। কিন্তু এর আগেই আবুধাবির আকাশে স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটের দিকে প্রযুক্তির ব্যবহার করে চাঁদের ছবি নেওয়া হয়।


ছবিটি তুলেছে আল খাতিম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষক কেন্দ্র। এটি আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট।সংস্থাটি জানিয়েছে, যখন ছবিটি তোলা হয় তখন চাঁদটির বয়স ছিল ৯ ঘণ্টা। আর এটি সূর্য থেকে ৭ দশমিক ৮ ডিগ্রি দূরে ছিল।
ছবিটি ক্যামেরাবন্দি করেছেন জ্যোতির্বিদ মোহাম্মদ শওকত ওদেহ। তাকে এতে সহায়তা করেছেন খালফান আল নুয়াইমি, ওসামা ঘান্নাম এবং আনাস মোহাম্মদ।এদিকে আমিরাতের সরকার আজ সন্ধ্যায় দেশের সবাইকে চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, খালি চোখে কেউ যদি চাঁদ দেখে থাকেন তাহলে তাদের যেন সঙ্গে সঙ্গে অবহিত করা হয়।সূর্যাস্তের পর পূর্বগগনে অর্ধচন্দ্রের দেখা মিললে আগামী ২৭ মে আমিরাতে ঈদুল আজহা উদযাপিত হবে।এর আগে জ্যোতির্বিদরা জানিয়েছিলেন, ১৭ মে জিলহজের চাঁদ দেখা যাবে। এতে ২৭ মে ঈদুল আজহার প্রথমদিন পড়বে।


জিলহজের দশম দিনে পশু কোরবানির মাধ্যমে ঈদুল আজহা পালিত হয়ে থাকে। আজ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে চাঁদ দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। ফলে সৌদি, আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইনসহ আরব বিশ্বের সব দেশে ২৭ মে ঈদ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।


সূত্র: গালফ নিউজ

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার