ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে সাবেক সেনা সদস্য নিহত

  • আপলোড সময় : ২০-১১-২০২৪ ০৫:২১:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৪ ০৫:২১:৫১ অপরাহ্ন
খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে সাবেক সেনা সদস্য নিহত
ঢাকা-গামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এস এম আব্দুর রহমান (৬০) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। ঘটনাটি ঘটে রাজধানীর খিলক্ষেত এলাকায়।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে রেলওয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের ছেলে আশিক জানান, তার বাবা অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন। তিনি নিকুঞ্জ এলাকায় কাজের জন্য গতকাল (মঙ্গলবার) সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে বাসা থেকে বের হন। এ সময় রেললাইন পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।

আশিক আরও বলেন, তাদের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর থানার ঘারুলঘাটি গ্রামে। তারা বর্তমানে রাজধানীর কাওলা এলাকায় বসবাস করছেন।

বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) তারা মিয়া জানান, খবর পেয়ে রাত ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছান তারা। রেললাইনের পাশে মরদেহ পাওয়া যায়। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে মরদেহ মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসাবধানতার কারণে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী