ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

সংশোধিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ অনুমোদন

  • আপলোড সময় : ২০-১১-২০২৪ ০৫:২৯:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৪ ০৫:২৯:৪৬ অপরাহ্ন
সংশোধিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ অনুমোদন

‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধনী অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

বুধবার ২০ নভেম্বর সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ত্রয়োদশ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধসহ আন্তর্জাতিক আইনের আওতাধীন অপরাধের বিচার নিশ্চিত করতে ১৯৭৩ সালে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) অধ্যাদেশ প্রণয়ন করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোম স্ট্যাচু অব দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট-এর সঙ্গে সামঞ্জস্য আনয়ন এবং দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর সুপারিশ বিবেচনায় আইনটি যুগোপযোগীকরণ প্রয়োজন।

নতুন সংশোধনীতে আন্তর্জাতিক অপরাধের সংজ্ঞা হালনাগাদ, দায় নির্ধারণের প্রক্রিয়া, অডিও-ভিডিও মাধ্যমে বিচারকাজ ধারণ ও সম্প্রচার, বিদেশি আইনজীবীর অংশগ্রহণ, অভিযুক্তের অধিকার সুরক্ষা, অন্তর্বর্তীকালীন আপিল, সাক্ষ্য গ্রহণের নীতিমালা, তদন্ত কর্মকর্তার তল্লাশি ও জব্দ করার বিধান এবং সাক্ষী ও ভিকটিম সুরক্ষার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

আইনটি প্রণয়নে বিভিন্ন সরকারি দপ্তর, বিশ্ববিদ্যালয়, মানবাধিকার সংগঠন এবং আন্তর্জাতিক আইনের বিশেষজ্ঞদের মতামত নিয়ে পর্যালোচনা করা হয়েছে।

সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী পরিস্থিতিতে আইনটি প্রণয়ন জরুরি বিবেচনায় উপদেষ্টা পরিষদ এটি নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধনী অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া সংশ্লিষ্ট সব দিক পর্যালোচনার পর অনুমোদিত হয়েছে।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা