ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ১০:৩৩:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ১০:৩৫:০০ পূর্বাহ্ন
ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২
ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গাছের চারা বোঝাই একটি ট্রাকের পেছনে মাছ ভর্তি পিকআপের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) ভোর পাঁচটার দিকে মাওয়া-ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের আতাদি ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- মাছ বোঝাই পিকআপের চালক শামিম মিয়া (৩০)। তিনি যশোর কোতোয়ালি থানার চাচড়া গ্রামের বাসিন্দা। এছাড়া নিহত আরেকজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।



ভাঙ্গা ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ফায়ারসার্ভিস ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ ও আহত দু'জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এছাড়া, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ দুটি উদ্ধার করে হাইওয়ে থানার হেফাজতে নেয়া হয়। 



ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক সোহেল খান জানান, ভোর পাঁচটার দিকে আতাদি ফ্লাইওভারের নিকট ঢাকাগামী গাছের চারা বোঝাই একটি ট্রাকের পিছনে মাছ ভর্তি পিকআপ পেছনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। এছাড়াও গুরুতর আহত অবস্থায় আরও দুইজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সেখানে আরও একজনের মৃত্যু হয়। তিনি আরও জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


উল্লেখ্য, গত তিনদিনে একই মহাসড়কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ মোট ৬ জনের প্রাণহানির ঘটনা ঘটে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ

অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ