ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

  • আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৭:৪১:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৭:৪১:০০ অপরাহ্ন
৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানে চলমান ইন্টারনেট অচলাবস্থা নতুন এক রেকর্ডের দিকে এগোচ্ছে। দেশটিতে সরকারের আরোপিত প্রায়-সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট বৃহস্পতিবার (২১ মে) টানা ৮৩তম দিনে পৌঁছেছে। আন্তর্জাতিক ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ইরানের আন্তর্জাতিক নেটওয়ার্ক ১ হাজার ৯৬৮ ঘণ্টারও বেশি সময় ধরে কার্যত সীমিত ও অচল অবস্থায় রয়েছে।

বিশ্লেষকদের মতে, এটি ইরানের ইতিহাসে অন্যতম দীর্ঘস্থায়ী ডিজিটাল অবরোধ। দীর্ঘ এই নিষেধাজ্ঞার ফলে দেশটির সাধারণ জনগণ থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য, সংবাদমাধ্যম এবং আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই নিরাপত্তার অজুহাতে দেশজুড়ে কঠোর ইন্টারনেট নিয়ন্ত্রণ আরোপ করে ইরান সরকার। এরপর থেকেই আন্তর্জাতিক ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন অনলাইন যোগাযোগ প্ল্যাটফর্মে প্রবেশ কার্যত বন্ধ হয়ে যায়। অনেক অঞ্চলে ব্যবহারকারীরা সীমিত গতির অভ্যন্তরীণ নেটওয়ার্ক ছাড়া অন্য কোনো সংযোগ পাচ্ছেন না বলেও অভিযোগ উঠেছে।

প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, দীর্ঘমেয়াদি এ ধরনের ইন্টারনেট অবরোধ শুধু তথ্যপ্রবাহকেই বাধাগ্রস্ত করে না, বরং একটি দেশকে বৈশ্বিক যোগাযোগব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে ফেলে। বর্তমানে ইরানের ক্ষেত্রেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ সীমিত হয়ে পড়ায় দেশটির ভেতরের বাস্তব পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে যাচ্ছে।

এর আগেও চলতি বছরের জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভের সময় ইরানে ব্যাপক ইন্টারনেট বিভ্রাট দেখা দিয়েছিল। সে সময় প্রায় ২০ দিন ধরে অনলাইন যোগাযোগ ব্যবস্থা আংশিকভাবে অচল ছিল। তবে এবারের যুদ্ধকালীন ব্ল্যাকআউট সেই সময়ের সীমাবদ্ধতাকে ছাড়িয়ে নজিরবিহীন মাত্রা পেয়েছে।

পর্যবেক্ষকদের আশঙ্কা, পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে ইরানের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা আরও দীর্ঘ সময় অচল থাকতে পারে। ফলে দেশটির জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে তথ্য আদান-প্রদানের সংকট আরও গভীর হওয়ার সম্ভাবনা রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, আক্রান্ত ৬৭১

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, আক্রান্ত ৬৭১