ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার ‘শুক্রবার আমার চেম্বারে রোগী বেশি’—ভোট দিয়ে বললেন এজাজ পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি   হলি আর্টিজানের ১০ বছর কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৬ মেট্রোরেল যাত্রীদের জন্য আসছে বড় সুখবর FLAXA ও বিজনেস প্রমোশন কাউন্সিল আয়োজিত সেমিনার পুলিশে বড় রদবদল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার রামপুরার দুজনকে হত্যায় ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড

মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব

  • আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০৫:২৯:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০৫:২৯:৪৮ অপরাহ্ন
মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব
মোবাইল ফোনে ভেসে ওঠা একটি ভুয়া নোটিফিকেশন কিংবা রহস্যজনক ‘সিস্টেম আপডেট’-এর ফাঁদে পড়ে মুহূর্তেই খালি হয়ে যাচ্ছে ব্যাংক ও মোবাইল ব্যাংকিং হিসাব। নগর থেকে উপজেলা— সর্বত্রই সাধারণ মানুষ এই প্রতারণার শিকার হচ্ছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও ভুক্তভোগীরা। তদন্তসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, সংঘবদ্ধ চক্র অত্যাধুনিক ম্যালওয়্যার ও রিমোট অ্যাকসেস প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীদের ফোনের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে।

চট্টগ্রামে ভয়ংকর রূপ নিয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা। প্রথমে মোবাইলে আসে ভুয়া সতর্কবার্তা— কখনও অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার নোটিফিকেশন, কখনও জরুরি ব্যালেন্স চেকের অনুরোধ। ব্যবহারকারী সেটি উপেক্ষা বা বন্ধ করার কিছুক্ষণের মধ্যেই ফোনে ‘ইনস্টলিং সিস্টেম আপডেট’ লেখা দেখা যায়। এরপর ধীরে ধীরে ফোনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ব্যবহারকারী।

বিশেষজ্ঞরা বলছেন, একবার ম্যালওয়্যার প্রবেশ করলে সেটি ফোনের স্ক্রিন, এসএমএস, নোটিফিকেশন এমনকি ব্যবহারকারীর স্পর্শ পর্যন্ত পর্যবেক্ষণ করতে পারে। ফলে ব্যাংকিং অ্যাপ চালুর সময় গোপনে পিন, পাসওয়ার্ড ও ওটিপি সংগ্রহ করে নেয় প্রতারকরা। পরে বিভিন্ন অপরিচিত অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা সরিয়ে নেওয়া হয়।

গত কয়েক মাসে চট্টগ্রামে অন্তত শতাধিক অভিযোগ আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জমা পড়েছে। সাতকানিয়ার ব্যবসায়ী মো. জামাল উদ্দীন জানান, তার ইউসিবির দুটি হিসাব থেকে ৭ লাখ ৫২ হাজার ৪৫০ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। একইভাবে আয়কর আইনজীবী রাহুল সেন প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা এবং গাড়িচালক তায়েফ হাসান বিন মাসুদ ইসলামী ব্যাংকের ‘সেলফিন’ অ্যাপ ব্যবহার করে ১ লাখ ৬০ হাজার ৪৬ টাকা খুইয়েছেন।

সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ, অপরিচিত লিংকে ক্লিক না করা, অপ্রয়োজনীয় অ্যাপ ইনস্টল থেকে বিরত থাকা এবং ব্যাংকিং তথ্য গুগল বা ব্রাউজারে সংরক্ষণ না করাই সবচেয়ে নিরাপদ। পাশাপাশি টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখা ও ‘গুগল প্লে প্রটেক্ট’ সক্রিয় রাখারও আহ্বান জানিয়েছেন তারা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী বলেন, ডিজিটাল নিরাপত্তায় সচেতনতার অভাবই প্রতারকদের বড় সুযোগ করে দিচ্ছে। অন্যদিকে সিএমপির কাউন্টার টেররিজম ইউনিট জানিয়েছে, ঘটনাগুলো তদন্তাধীন রয়েছে এবং ভুক্তভোগীদের সহায়তায় ‘সাইবার সাপোর্ট সেন্টার’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

কমেন্ট বক্স
শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক

শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক