ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার ‘শুক্রবার আমার চেম্বারে রোগী বেশি’—ভোট দিয়ে বললেন এজাজ পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি   হলি আর্টিজানের ১০ বছর কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৬ মেট্রোরেল যাত্রীদের জন্য আসছে বড় সুখবর FLAXA ও বিজনেস প্রমোশন কাউন্সিল আয়োজিত সেমিনার পুলিশে বড় রদবদল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার রামপুরার দুজনকে হত্যায় ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড

এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া

  • আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০৬:০১:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০৬:০১:৪৩ অপরাহ্ন
এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া
ঈদুল আজহা ঘিরে ট্রেনযাত্রাকে শৃঙ্খলাপূর্ণ করতে এবারও কঠোর অবস্থানে বাংলাদেশ রেলওয়ে। বিনা টিকিটের যাত্রী ঠেকাতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে তৈরি করা হয়েছে বাঁশের অস্থায়ী বেড়া ও নিয়ন্ত্রিত প্রবেশপথ। স্টেশনের বিভিন্ন অংশ ঘিরে সারিবদ্ধ লাইন তৈরির মাধ্যমে যাত্রীদের প্রবেশ নিশ্চিত করা হচ্ছে।

গত ১৭ মে ঈদযাত্রার অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শেষ হয়েছে। সেদিন ২৭ মে যাত্রার টিকিট বিক্রি করা হয়। অন্যদিকে ঈদের ছুটি শেষে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে ২১ মে থেকে, যা চলবে ২৫ মে পর্যন্ত। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে ২৭ মে’র ট্রেনই ঈদযাত্রার শেষ অগ্রিম ট্রেন হিসেবে ধরা হচ্ছে।

কমলাপুর স্টেশনে গিয়ে দেখা গেছে, যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার পথ আলাদা করে বাঁশের বেড়া দিয়ে নিয়ন্ত্রিত করা হয়েছে। স্টেশনে ঢোকার আগে প্রত্যেক যাত্রীকে টিকিট দেখাতে হচ্ছে। রেলওয়ের কর্মকর্তারা বলছেন, প্রতি ঈদেই বিপুলসংখ্যক বিনা টিকিটের যাত্রী ট্রেনে ওঠেন। এতে বৈধ টিকিটধারীদের ভোগান্তি বাড়ে, কামরায় অতিরিক্ত ভিড় তৈরি হয় এবং যাত্রা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী জানান, শুধুমাত্র টিকিটধারী যাত্রীরা যেন ট্রেনে উঠতে পারেন, সে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, “টিকিটের যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেই এ উদ্যোগ। স্টেশনে প্রবেশের সময় টিকিট যাচাই করা হবে।”

কমলাপুর রেলস্টেশনের কর্মকর্তা মাসুদ সারওয়ার বলেন, অনলাইনে টিকিট বিক্রি শেষ হলেও যাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খল যাত্রা নিশ্চিত করতে বিশেষ নজর দেওয়া হচ্ছে। বাঁশের বেড়া মূলত যাত্রীদের সারিবদ্ধভাবে প্রবেশ এবং টিকিট যাচাইয়ের সুবিধার জন্য স্থাপন করা হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, আগের বছরগুলোতে বিমানবন্দর, টঙ্গী ও জয়দেবপুর স্টেশনে ট্রেন থামিয়ে বিনা টিকিটের যাত্রী ওঠার ঘটনা ঘটেছে। এবার সেই সুযোগ কমিয়ে আনতে কমলাপুর ছাড়াও বিমানবন্দর স্টেশনেও কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে অনলাইনে টিকিট না পেয়ে অনেক যাত্রী এখনো কমলাপুর স্টেশনে আসছেন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাদের নির্ধারিত আসনের টিকিট পাওয়া সম্ভব হয়নি, তাদের জন্য আসনবিহীন টিকিট বিক্রির ব্যবস্থাও রাখা হবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক

শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক