ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল দাম বাড়লো এলপিজির বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় ১০ হাজার শ্রমিক পাঠানোর সিদ্ধান্ত: শ্রমমন্ত্রী পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের: বিশ্ব স্বাস্থ্য সংস্থা মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের হাতে আর কোনো উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী ১ দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান ৩ মাসের মধ্যে সরছে গুলিস্থান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল: ডিএমপি কমিশনার কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চালান

জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার

  • আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০৭:৪৫:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০৭:৪৭:১২ অপরাহ্ন
জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার
কক্সবাজারের চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হামলায় প্রাণ হারিয়েছেন খলিলুর রহমান (৭৫) নামে এক বৃদ্ধ। শুক্রবার জুমার নামাজের পর পৌরসভার মৌলভীর কুম বাজার এলাকায় ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ছেলে মোহাম্মদ মিনারকে (২৮) আটক করেছে পুলিশ।

স্থানীয়দের ভাষ্য, নিহত খলিলুর রহমান শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন এবং দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করতেন। শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা চালায় ছেলে মিনার। প্রত্যক্ষদর্শীরা জানান, ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে বাবার ওপর ঝাঁপিয়ে পড়ে মিনার এবং এলোপাতাড়ি কোপাতে থাকে। হামলায় বৃদ্ধের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্থানীয়দের দাবি, হামলার সময় তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।

ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত মিনার। তবে স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানিয়েছেন, মিনার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। পরিবারের সদস্যদের নির্যাতনের অভিযোগে এর আগেও তার বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছিল। এক পর্যায়ে তিনি কয়েক মাস কারাভোগও করেন। সম্প্রতি জামিনে মুক্ত হয়ে বাড়িতে ফেরেন তিনি।

ওসি আরও জানান, শুক্রবার নামাজ শেষে বাড়ি ফেরার সময় বাবার ওপর হামলা চালায় মিনার। ঘটনার পর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি।

স্থানীয়দের মতে, মাদকের ভয়াবহ প্রভাবের কারণেই এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটছে। তারা এলাকায় মাদক নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। একইসঙ্গে পরিবার ও সমাজে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তারা।

এই ঘটনার পর পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। প্রতিবেশীরা বলছেন, নিজের সন্তানের হাতে একজন বৃদ্ধ বাবার এমন নির্মম মৃত্যু মেনে নেওয়া কঠিন।
 
 
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এবছর চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন ৩ জন

এবছর চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন ৩ জন