ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ

জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’

  • আপলোড সময় : ২২-০৫-২০২৬ ১০:২৬:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৬ ১০:২৬:১৯ অপরাহ্ন
জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’
দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামোর (সিআইআই) সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজন করা হয় “জাতীয় সাইবার ড্রিল ২০২৬”। জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির উদ্যোগে গত ১৬ মে অনুষ্ঠিত এই আয়োজনে দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ বিভিন্ন সংস্থার মোট ৬৮টি দল অংশ নেয়।

ড্রিলে অংশগ্রহণকারী দলগুলোর দক্ষতা যাচাই করা হয় বাস্তবধর্মী সাইবার হামলা মোকাবিলা, ডিজিটাল ফরেনসিক, ওয়েব সিকিউরিটি, থ্রেট অ্যানালাইসিস এবং তথ্য সুরক্ষাবিষয়ক বিভিন্ন জটিল পরিস্থিতির মাধ্যমে। আয়োজকদের মতে, সাইবার হুমকি প্রতিনিয়ত পরিবর্তিত হওয়ায় প্রতিষ্ঠানগুলোর প্রস্তুতি ও দক্ষতা যাচাইয়ের জন্য এ ধরনের অনুশীলন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিযোগিতায় সর্বোচ্চ ৫৭৫০ স্কোর অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি’র দল “সাইবারস্যাভি”। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ড্রিলে দ্বিতীয় স্থান অর্জন করে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র দল “ডিবিবিএল সাইবার স্কোয়াড”। আর তৃতীয় স্থান লাভ করে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র “সিবিবিএল ওয়ারিয়র” দল।

অনুষ্ঠানটি জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক ড. মো. তৈয়বুর রহমানের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় পরিচালিত হয়। আয়োজকরা জানান, বর্তমান ডিজিটাল বিশ্বে ব্যাংকিং ও আর্থিক খাত সবচেয়ে বেশি সাইবার ঝুঁকির মধ্যে রয়েছে। তাই প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দ্রুত প্রতিক্রিয়া জানানোর দক্ষতা তৈরি করাও জরুরি হয়ে উঠেছে।

ড্রিল চলাকালে অংশগ্রহণকারীদের এমন কিছু পরিস্থিতির মুখোমুখি করা হয়, যা বাস্তব জীবনের সাইবার হামলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর মাধ্যমে টিমগুলোর বিশ্লেষণ ক্ষমতা, তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ এবং নিরাপত্তা ব্যবস্থাপনার সক্ষমতা মূল্যায়ন করা হয়।

অনুষ্ঠানে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির পরিচালক (অপারেশন-২) মো. হোসেন বিন আমিন বলেন, জাতীয় পর্যায়ে সমন্বিত সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে সাইবার হুমকি মোকাবিলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রস্তুতিও আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল ব্যাংকিং ও আর্থিক সেবার বিস্তারের এই সময়ে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত সাইবার ড্রিল আয়োজন সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, নামী-দামি দোকানে সরবরাহ

নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, নামী-দামি দোকানে সরবরাহ