ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০৪:৩৯:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০৪:৩৯:৩৯ অপরাহ্ন
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা
আধুনিক জনস্বাস্থ্য ব্যবস্থায় বিবাহিত দম্পতিদের সুরক্ষিত শারীরিক সম্পর্ক ও পরিবার পরিকল্পনায় উৎসাহিত করতে পরিচিত মুখপাত্রের গুরুত্ব অপরিসীম। বিশ্বের নামি দামি কনডম ব্র‍্যান্ডের সাথে, কনডমের ব্র‍্যান্ড এ‍্যাম্বাসিডর হিসেবে জনপ্রিয় ক্রীড়াবিদ, সংগীতশিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব, ইনফ্লুয়েন্সাররা নিজেদের যুক্ত করছেন। যা কি না জনস্বাস্থ্য যোগাযোগ কৌশলে (Behavior Change Communication) একটি যুক্তিযুক্ত পদক্ষেপ। মূলত সামাজিক দায়িত্ববোধের যায়গা থেকেই তাঁরা এটি করছেন। 

পাশের দেশে রনবীর সিং, কার্তিক আরিয়ান, রাধিকা আপটেক এর এর মত জনপ্রিয় অভিনয় তারকারা, বিভিন্ন সময়ে কনডম ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন। বাংলাদেশে জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড Sensation Condoms এর ডিজিটাল ব্র্যান্ড এ‍্যাম্বাসিডর হিসেবে জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সালমান মুকতাদির নিজেকে যুক্ত করেছেন। যা নেটিজেন ও মার্কেটিং বিশ্লেষকদের কাছে ব‍্যপক প্রশংসা কুড়িয়েছে।

বাংলাদেশে সোশ্যাল মার্কেটিং কম্পানি (SMC) দীর্ঘ ৫০ বছর ধরে পরিবার পরিকল্পনা ও জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের সহযোগী হয়ে কাজ করছে। কনডম  প্রচারনায় তাদের সুদক্ষ‍্য ও কৌশলগত পদক্ষেপ সব সময় মার্কেটিং বিশ্লেষক মহলে সমাদৃত । কনডমের ব্র‍্যান্ড এ‍্যাম্বাসেডর নিযুক্ত করার বিষয়টি সামাজিক আচরণ পরিবর্তনের একটি অংশ, যা তথ্যকে আরও সহজলভ্য ও গ্রহণযোগ্য করে তোলে। 

বিশ্বব্যাপী এমন ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো সঠিক স্বাস্থ্য বার্তা পৌঁছে দেওয়া, কনডম নিয়ে ভুল ধারণা কমানো, তরুণদের মধ্যে সচেতনতা তৈরি করা, দায়িত্বশীল আচরণ উৎসাহিত করা। সামাজিক Stigma বা সংকোচ নয় বরং মিডিয়া, চিকিৎসকসমাজ, ইনফ্লুয়েন্সার , সেলিব্রেটিদের দায়িত্বশীল অংশগ্রহন ও গণমাধ্যম, স্বাস্থ্য সংস্থা এবং ডিজিটাল প্ল্যাটফর্ম সকলকে একযোগে এগিয়ে আসতে হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা