ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম প্রস্তুতিতেই কেটে যাবে জুলাই, এসএসসির ফল নিয়ে ফের সিদ্ধান্ত বদল দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার

এক দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ০৭:৪৬:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ০৭:৪৬:৩৬ অপরাহ্ন
এক দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

​​​এক দিনের সরকারি সফরে আগামী শনিবার (১৩ জুন) কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরকে ঘিরে ইতোমধ্যে জেলাজুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় নেতাকর্মীরা সফর সফল করতে নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মোহাম্মদ উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় আকাশপথে কক্সবাজার পৌঁছাবেন প্রধানমন্ত্রী। দিনভর বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ও জনসম্পৃক্ত অনুষ্ঠানে অংশ নিয়ে রাত ১০টায় ঢাকায় ফিরবেন তিনি।
সফরের শুরুতেই বিমানবন্দর থেকে সরাসরি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে পাতলীখাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। পরে সকাল সাড়ে ১০টায় আয়োজিত পথসভায় বক্তব্য রাখবেন। উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে একসময় খননকাজ শুরু হওয়া এই খাল পুনরুদ্ধারের উদ্যোগ এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
এরপর প্রধানমন্ত্রী চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে যাবেন। দুপুর ১২টায় সেখানে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একইসঙ্গে সাফারি পার্কের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমও পরিদর্শন করবেন তিনি।
পরে পেকুয়া উপজেলায় গিয়ে ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করবেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নিয়ে বিশেষ মোনাজাত করবেন।
দুপুরে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ শেষে চকরিয়ার উদ্দেশে রওনা হবেন তিনি।
বিকেল ৪টায় চকরিয়া পৌরসভা এলাকায় আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনৈতিক ও উন্নয়নমূলক নানা বিষয় নিয়ে তাঁর বক্তব্যকে ঘিরে স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
সন্ধ্যায় তিনি কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত পরিদর্শন করবেন। এরপর রাত ৮টায় কলাতলীর লং বিচ হোটেলে স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কক্সবাজারের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সফরকে ঘিরে সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে এবং সব কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।

কমেন্ট বক্স
জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান

জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান