ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবার ৩ নম্বর সন্তানের মা হলেন পরীমণি! অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে

২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ০৮:১৫:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ০৮:১৫:৩৭ অপরাহ্ন
২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

অবশেষে কাটল দুই দশকেরও বেশি সময়ের অপেক্ষা। দীর্ঘ ২১ বছর পর ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ঘরের মাঠ মিরপুরে চার বছর পর জাতীয় দলে ফেরা মোসাদ্দেক হোসেনের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়েছে টাইগাররা।

এর আগে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২ ম্যাচে বাংলাদেশের একমাত্র জয়টি এসেছিল ২০০৫ সালে। ২০১৫ বিশ্বকাপের পর বিশ্বের প্রায় সব টেস্ট খেলুড়ে দলের বিপক্ষেই জয় পেয়েছে বাংলাদেশ, কিন্তু অস্ট্রেলিয়া ছিল অধরাই। অবশেষে সেই আক্ষেপ ঘুচল শেরেবাংলা স্টেডিয়ামে।

টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৮৪ রান। ব্যাট হাতে দলের ত্রাতা হয়ে ওঠেন মোসাদ্দেক হোসেন। অপরাজিত ৮৬ রানের দারুণ এক ইনিংস খেলে দলের সংগ্রহকে নিয়ে যান লড়াকু অবস্থানে।

২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪২.২ ওভারে ৯ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৯১ রান। ঠিক তখনই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। দীর্ঘ অপেক্ষার পরও মাঠে আর খেলা গড়ায়নি। ফলে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে বাংলাদেশকে ৮৬ রানের জয়ী ঘোষণা করা হয়।

চার বছর পর দলে ফিরে ব্যাট ও বল হাতে অসাধারণ অবদান রেখে ম্যাচের নায়ক বনে যান মোসাদ্দেক। আর তার হাত ধরেই ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় এক জয় তুলে নিল বাংলাদেশ।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এবার ৩ নম্বর সন্তানের মা হলেন পরীমণি!

এবার ৩ নম্বর সন্তানের মা হলেন পরীমণি!