ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবার ৩ নম্বর সন্তানের মা হলেন পরীমণি! অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে

বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই

  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ০৭:১৩:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ০৭:১৩:৩৮ অপরাহ্ন
বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই
বৃষ্টির বাধায় থেমে গেল বাংলাদেশ ইমার্জিং (এইচপি) ও জিম্বাবুয়ে ‘এ’ দলের দ্বিতীয় ওয়ানডে। বগুড়ায় নির্ধারিত ম্যাচটি এক বলও মাঠে গড়ানোর আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে এই ম্যাচ থেকে সিরিজে কোনো ফল আসেনি। তাতে ১-০ ব্যবধানে এখনো এগিয়ে রয়েছে বাংলাদেশ। বিপরীতে, জিম্বাবুয়ে হারিয়েছে সিরিজ পরাজয় এড়ানোর সুযোগ।

আজ বুধবার সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও টানা বৃষ্টিতে মাঠ খেলার উপযোগী না থাকায় টসও সম্ভব হয়নি। দীর্ঘ অপেক্ষার পর দুপুর সোয়া একটার দিকে ম্যাচটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ জিতলে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত হবে। তবে হারলেও সিরিজ খোয়াতে হবে না। সেক্ষেত্রে ১-১ সমতায় ড্র এর মুখ দেখবে সিরিজটি।

প্রথম ম্যাচে দলের পক্ষে সেঞ্চুরি হাঁকান জাকির হাসান। ওপেনিংয়ে নেমে ৯৭ বলে ১১৯ রানের ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল নয়টি চার ও পাঁচটি ছক্কা। এছাড়া ৭০ রান করেন ইফতেখার হোসেন ইফতি। ১৮ বলে ৪১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনটি করে চার-ছক্কা হাঁকানো সামিউন বসির রাতুল।

জবাবে ব্যাট করতে নেমে ওয়েসলি মাধেভেরের সেঞ্চুরির পরও ৮৫ রানে হারে জিম্বাবুয়ে ‘এ’ দল। ৯৩ বলে ১১৬ রান করে একাই লড়াই করেন মাধেভেরে। টাইগারদের পক্ষে তিনটি করে উইকেট পান রাতুল ও রোহান দৌলা বর্ষণ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এবার ৩ নম্বর সন্তানের মা হলেন পরীমণি!

এবার ৩ নম্বর সন্তানের মা হলেন পরীমণি!