ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ এক দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী অভেনেত্রী তানিয়া বৃষ্টিকে নিইয়ে নতুন গুজব সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন ৩০০ কেজি কাঁচা মাছ নিয়ে বিশ্বকাপ খেলতে গেল নরওয়ে যুবদল নেতা বাবুকে বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি ১ লাখে উন্নীত করতে রা‌শিয়ার সঙ্গে আলোচনা কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল

  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ১২:২৭:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ১২:২৭:৪১ অপরাহ্ন
উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের আকাশসীমায় সামরিক ড্রোন পাঠানোর ঘটনায় দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। শুক্রবার সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট এই রায় ঘোষণা করে।

আদালতের মতে, ২০২৪ সালের ওই ড্রোন অভিযানের পরিকল্পনায় শুরু থেকেই জড়িত ছিলেন ইউন। তাকে ক্ষমতার অপব্যবহার এবং শত্রুপক্ষকে সহায়তার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।

প্রসিকিউটরদের অভিযোগ, পিয়ংইয়ংয়ে ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টি করে দেশে সামরিক আইন জারির পরিবেশ তৈরি করতে চেয়েছিলেন সাবেক এই প্রেসিডেন্ট। তবে ইউন সব অভিযোগ অস্বীকার করেছেন। তার আইনজীবীদের দাবি, এটি ছিল উত্তর কোরিয়ার আবর্জনাভর্তি বেলুন পাঠানোর পাল্টা প্রতিক্রিয়া।

এর আগে সামরিক আইন জারির প্রচেষ্টার অভিযোগে আরেক মামলায় ইউনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। সংবিধান আদালত তার অভিশংসন বহাল রাখার পর তিনি প্রেসিডেন্ট পদ হারান। পরে আগাম নির্বাচনে জয়ী হন লি জে-মিয়ং।

বর্তমানে কারাগারে থাকা ইউন এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারবেন।


কমেন্ট বক্স