ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

গালি দিয়ে এত সুখ পাওয়া যায় কেন

  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০৮:৫৫:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০৮:৫৫:৩২ অপরাহ্ন
গালি দিয়ে এত সুখ পাওয়া যায় কেন
রাস্তায় হঠাৎ হোঁচট খেলে বা তীব্র ব্যথা পেলে অনেকের মুখ থেকেই বেরিয়ে আসে গালি। ভদ্র-শান্ত মানুষও সেই মুহূর্তে নিজেকে সামলাতে পারেন না। কিন্তু প্রশ্ন হলো-এই অশিষ্ট শব্দ বলার পরই কেন মানুষ এক ধরনের আরাম বা স্বস্তি অনুভব করে?

বিশেষজ্ঞদের মতে, গালি দেওয়া কেবল রাগ বা অভ্যাস নয়, এর পেছনে কাজ করে আমাদের মস্তিষ্ক ও আবেগের গভীর সম্পর্ক।

গালি কী, কেন আমরা বলি

গালি নিয়ে গবেষণা করা বিশেষজ্ঞ ড. এমা বার্নের মতে, গালি এমন এক ধরনের ভাষা যা মানুষ বিস্ময়, ব্যথা, রাগ বা আনন্দের মুহূর্তে ব্যবহার করে। এটি নির্দিষ্ট সমাজ ও সংস্কৃতির ট্যাবুর ওপর ভিত্তি করে তৈরি হয়।

অর্থাৎ, কোন শব্দটি গালি হবে তা নির্ধারণ করে দেয় সেই সমাজের মানুষরাই। যে শব্দগুলো সামাজিকভাবে নিষিদ্ধ বা অস্বস্তিকর বিষয়কে ইঙ্গিত করে, সেগুলোই ধীরে ধীরে গালিতে পরিণত হয়।

তিনি বলেন, গালি এমন শব্দ যা আমরা সাধারণ পরিস্থিতিতে ব্যবহার করি না—যেমন অফিস সাক্ষাৎকার বা নতুন কারও পরিবারের সঙ্গে প্রথম দেখা।

মস্তিষ্কে গালির প্রভাব

গবেষণায় দেখা গেছে, গালি দেওয়া সময় আমাদের মস্তিষ্কে আবেগজনিত প্রতিক্রিয়া তৈরি হয়। অনেক ক্ষেত্রে মস্তিষ্কের ভাষা নিয়ন্ত্রণ অংশ ক্ষতিগ্রস্ত হলেও গালি দেওয়ার ক্ষমতা থেকে যায়। কারণ আবেগের সঙ্গে যুক্ত শব্দগুলো মস্তিষ্কের ভিন্ন অংশে সংরক্ষিত থাকে।

চাকরি শেষে একাকিত্ব কাটিয়ে অবসরেও থাকুন ব্যস্ত, থাকুন ভালো 
ব্যথা কমাতে কি গালি সাহায্য করে?

বিশেষজ্ঞ ড. রিচার্ড স্টিভেন্সের গবেষণায় দেখা গেছে, গালি দিলে শারীরিক ব্যথা কিছুটা সহনীয় হয়ে ওঠে।

একটি পরীক্ষায় বরফঠান্ডা পানিতে হাত ডুবিয়ে রাখা ব্যক্তিরা যখন গালি দিচ্ছিলেন, তখন তারা তুলনামূলক বেশি সময় ব্যথা সহ্য করতে পেরেছেন।

বিশেষজ্ঞরা মনে করেন, গালি দিলে শরীরে চাপ বা উত্তেজনা বাড়ে, যা পরে ব্যথার অনুভূতিকে কমিয়ে দেয়।

সব সংস্কৃতিতেই আছে গালি

বিশ্বের প্রায় সব ভাষা ও সংস্কৃতিতেই গালির অস্তিত্ব রয়েছে। স্প্যানিশ, রুশ কিংবা চীনা ভাষায় গালির ধরন আলাদা হলেও এর ব্যবহার প্রায় একই।

কিছু গালি এতটাই শক্তিশালী যে তা পুরো বাক্য জুড়ে ব্যবহৃত হয়, আবার কিছু গালি সামাজিক সম্পর্ক ও পারিবারিক ট্যাবুর সঙ্গে জড়িত।

প্রাণীরাও কি গালি দেয়?

গবেষণায় দেখা গেছে, কিছু শিম্পাঞ্জি নিজেদের মধ্যে ইশারার মাধ্যমে অপমানসূচক আচরণ করে, যা অনেকটা গালির মতোই কাজ করে।

এ থেকে ধারণা করা হয়, ট্যাবু বা নিষিদ্ধ কিছু প্রকাশের প্রয়োজন থেকেই গালির জন্ম হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, গালি শুধু অশ্লীল শব্দ নয়—এটি মানুষের আবেগ প্রকাশের এক শক্তিশালী মাধ্যম। ব্যথা, রাগ বা চমকের মুহূর্তে মস্তিষ্ক দ্রুত প্রতিক্রিয়া জানাতেই এই ভাষা ব্যবহার করে।

অর্থাৎ, গালি যতই অশিষ্ট মনে হোক, এর পেছনে লুকিয়ে আছে মানুষের মস্তিষ্ক ও আবেগের এক চমকপ্রদ বিজ্ঞান।

তথ্যসূত্র: বিবিসি 

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম