ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সংস্পর্শ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’ না লেখার সিদ্ধান্ত, বাস্তবায়ন শুরু মিয়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ আটক ২ এবার ৩ নম্বর সন্তানের মা হলেন পরীমণি! অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

বাতাস ছাড়া বল দিয়ে খেলা হচ্ছে বিশ্বকাপ

  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০৯:৪০:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০৯:৪০:৪১ অপরাহ্ন
বাতাস ছাড়া বল দিয়ে খেলা হচ্ছে বিশ্বকাপ
পুরো বিশ্ব এখন বুঁদ হয়ে আছে ফুটবল বিশ্বকাপে। টুর্নামেন্টটিকে কেন্দ্র করে ছোট ছোট বিষয়ও এখন ফুটবলপ্রেমীদের আলোচনায় জায়গা করে নিচ্ছে। তবে এই আলোচনায় ইতোমধ্যেই অনেক বড় স্থান দখল করেছে এবারের বিশ্বকাপের অফিশিয়াল বল 'ট্রায়োন্ডা'। তিন আয়োজক দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধনে বলটি তৈরি করা হয়েছে ফুটবল ইতিহাসের সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে।

'ট্রায়োন্ডা' নামটি মূলত দুটো শব্দের সমন্বয়ে তৈরি। ইংরেজি উপসর্গ 'ট্রাই' অর্থ তিন এবং স্প্যানিশ শব্দ 'ওন্ডা' অর্থ তরঙ্গ বা ঢেউ। অর্থাৎ পুরো নামটির অর্থ দাঁড়ায় 'তিনটি ঢেউ'। ফুটবল ইতিহাসের প্রথম দলগত আয়োজন হিসেবে কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনকে উদ্দেশ্য করেই এই নামকরণ করা হয়েছে।

বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস প্রস্তুত করেছে বিশ্বকাপের এই বল। বলের মূল নকশায় ব্যবহার করা হয়েছে লাল, সবুজ এবং নীল রঙের বিশেষ ঢেউ, যা প্রতিটি আয়োজক দেশকে নির্দেশ করে। শুধু তাই নয়, বলের গায়ে গ্রাফিক্স আকারে ফুটিয়ে তোলা হয়েছে তিন দেশের জাতীয় প্রতীক।

বলের কেন্দ্রে প্যানেলগুলো ত্রিভুজের আকৃতিতে মিলিত হয়েছে, যা উত্তর আমেরিকার এই তিন দেশের ঐতিহাসিক ঐক্য ও ফুটবলীয় উন্মাদনার প্রতীক।
 
ডিজাইনের পাশাপাশি ট্রায়োন্ডার সবচেয়ে বড় চমক এর গঠনে। সাধারণত ফুটবল তৈরিতে অনেকগুলো প্যানেল ব্যবহার করা হলেও ট্রায়োন্ডা মাত্র ৪টি প্যানেল দিয়ে তাপীয় পদ্ধতিতে জোড়া দিয়ে তৈরি করা হয়েছে। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এটিই সবচেয়ে কম প্যানেল বিশিষ্ট বল।
 
এটিতে মূলত বাতাস দিতে হয় না, চার্জ দিতে হয়। স্মার্টফোনের মতো চার্জার দিয়ে চার্জ দেয়ার পর এটি ৬ ঘণ্টা সেই চার্জ ধরে রাখে।
 
উইন্ড টানেল পরীক্ষায় দেখা গেছে, বলটির গভীর সেলাই এবং জ্যামিতিক রেখা বাতাসে এর গতিপথকে অবিশ্বাস্য রকমের স্থিতিশীল রাখবে। এর ফলে গতি কমে আসার মুহূর্তেও বলের আচরণ থাকবে একদম নিখুঁত ও অনুমানযোগ্য, যা আধুনিক ফুটবলে চমৎকার পাসিং ও গোলকিপিং নিশ্চিত করবে। এছাড়া বলের উপরিভাগের বিশেষ টেক্সচার ভেজা বা আর্দ্র আবহাওয়াতেও খেলোয়াড়দের নিখুঁত গ্রিপ এবং অতিরিক্ত স্পিন দেওয়ার সুবিধা দেবে।
 
প্রযুক্তির দিক থেকে ট্রায়োন্ডা এক নতুন দিগন্তের সূচনা করেছে। বলটির ভেতরে যুক্ত করা হয়েছে অ্যাডিডাসের অত্যাধুনিক 'কানেক্টেড বল টেকনোলজি'। বলের ভেতরে একটি প্যানেলে স্থাপন করা হয়েছে ৫০০ হার্জ ইনার্শিয়াল মেজারমেন্ট ইউনিট মোশন সেন্সর চিপ। এই সেন্সরটি প্রতি সেকেন্ডে ৫০০ বার বলের নিখুঁত গতিবিধি ও স্পর্শের ডেটা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির কাছে তাৎক্ষনিকভাবে সরবরাহ করবে। ফলে মাঠের রেফারিরা চোখের পলকে নিখুঁত ও দ্রুততম সময়ে অফসাইডের সিদ্ধান্ত নিতে পারবেন এবং ডি-বক্সের ভেতর হ্যান্ডবল বা ফাউলের মতো বিতর্কিত পরিস্থিতিগুলো চিপের ডেটা বিশ্লেষণ করে মুহূর্তেই সমাধান করা সম্ভব হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালিকে এখন থেকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

হরমুজ প্রণালিকে এখন থেকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প