ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬ , ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করল ইরান ঢাকায় ৯৭ মিলিমিটার বর্ষণ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা, সীমান্তে চারজনকে আটকে দিল বিজিবি সিএনএনের প্রতিবেদনে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য বন্যার পানিতে ভেসে প্রাণ গেল তিন শিশুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাজিমাত তেজগাঁও কলেজ শিক্ষার্থীর মেয়েকে নিয়ে সমুদ্রে ঝাঁপ দিলেন মা প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে ১৬ বছরের কিশোরীকে বাবা-মায়ের খুন! দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা

প্রথমবারের মতো একসঙ্গে ইয়াশ রোহান–সুনেরা জুটি

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ০৫:৪৯:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ০৫:৪৯:৩৮ অপরাহ্ন
প্রথমবারের মতো একসঙ্গে ইয়াশ রোহান–সুনেরা জুটি
প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী ইয়াশ রোহান ও সুনেরা বিন্তে কামাল। ‘কেউ না জানুক’ শিরোনামের নতুন নাটকটি ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ।

নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা শাহ মোহাম্মদ রাকিব এবং গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন এলেক্স উজ্জ্বল। নির্মাতার ভাষ্য, প্রচলিত ধারার বাইরে গিয়ে ভিন্ন এক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে এই নাটকটি, যেখানে বাস্তব জীবনের নানা অনুভূতি ও সম্পর্কের গল্প তুলে ধরা হয়েছে।

‘কেউ না জানুক’-এর গল্প আবর্তিত হয়েছে গ্রামের এক সাধারণ ছেলে-মেয়ের জীবনসংগ্রামকে ঘিরে। নাটকটিতে উঠে এসেছে প্রেম, বাবা-মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, গ্রামীণ জীবনের সরলতা, ছেলেদের দায়িত্ববোধ এবং মেয়েদের না বলা অনুভূতির মতো আবেগঘন বিষয়গুলো।

নির্মাতা শাহ মোহাম্মদ রাকিব বলেন, “দর্শকদের জন্য একটি হৃদয়ছোঁয়া ও ব্যতিক্রমধর্মী গল্প উপহার দেওয়ার চেষ্টা করেছি। বাস্তব জীবনের নানা আবেগ ও অনুভূতির প্রতিফলন ঘটেছে নাটকটিতে।”

ইয়াশ রোহান ও সুনেরা বিন্তে কামালের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি। নির্মাতার ভাষায়, “গুড পিপল, গুড ভাইবস।” ভবিষ্যতেও এই জুটিকে নিয়ে আরও কাজ করার আগ্রহ রয়েছে বলে জানান তিনি। পাশাপাশি দর্শকরাও এই নতুন জুটিকে কেন্দ্র করে আরও নতুন কাজ দেখতে চাইবেন বলে আশা প্রকাশ করেন নির্মাতা।

কমেন্ট বক্স