ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ

যুক্তরাষ্ট্রে ওয়ালটনের মাদারবোর্ড রপ্তানি শুরু, উদ্বোধন করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ০৮:১৯:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ০৮:১৯:৩৬ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে ওয়ালটনের মাদারবোর্ড রপ্তানি শুরু, উদ্বোধন করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী
বাংলাদেশে উৎপাদিত বিশ্বমানের মাদারবোর্ড বা পিসিবিএ (প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি) এবার রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্রে। দেশের প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি'র তৈরি এসব মাদারবোর্ড যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সরঞ্জামে ব্যবহৃত হবে।

বৃহস্পতিবার (১৮ জুন) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে পিসিবিএ রপ্তানি শিপমেন্টের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি'র ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম, পরিচালক এস এম নূরুল আলম রেজভী ও এস এম মঞ্জুরুল আলম অভি।

ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, যুক্তরাষ্ট্রের উইসকনসিনভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান সেফপ্রো টেকনোলজিস ইনকরপোরেশন ওয়ালটনের তৈরি এসব মাদারবোর্ড আমদানি করছে। এগুলো অত্যাধুনিক গানশট শনাক্তকরণ ও জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন নিরাপত্তা ডিভাইসে ব্যবহার করা হবে।

ওয়ালটনের উৎপাদন কার্যক্রম পরিদর্শন শেষে প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, “ওয়ালটন সত্যিই এক বিস্ময়। দেশীয় এই প্রতিষ্ঠান বিশ্বমানের প্রযুক্তিপণ্য উৎপাদন ও রপ্তানির মাধ্যমে বাংলাদেশের সক্ষমতাকে বিশ্বদরবারে তুলে ধরেছে। ওয়ালটন বাংলাদেশের গর্ব।”

তিনি আরও বলেন, দেশীয় শিল্পকে উৎসাহিত করতে সরকার কর কাঠামোতে বিশেষ সুবিধা প্রদানের উদ্যোগ নিয়েছে, যাতে বাংলাদেশি শিল্প ও পণ্যের বিকাশ আরও ত্বরান্বিত হয়।

পরিদর্শনকালে অতিথিরা ওয়ালটনের মাদারবোর্ড (এসএমটি), টেলিভিশন প্যানেল ক্লিন রুম, পিসিবি, মোল্ড অ্যান্ড ডাইসহ বিভিন্ন উৎপাদন ইউনিট ঘুরে দেখেন এবং উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে অবহিত হন।

উল্লেখ্য, গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত ওয়ালটনের অত্যাধুনিক কারখানায় ফ্রিজ, কম্প্রেসার, টিভি, এসি, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন, ফ্যান, ক্যাবলস, ভিআরএফ, চিলার, লিফটসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য উৎপাদন করা হয়। বর্তমানে ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের ওয়ালটনের পণ্য বিশ্বের ৫৫টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল

অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল