ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাজেকে ফের গোলাগুলি, সোমবার থেকে অবরোধ গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ তাহসিফের সাথে থাকা সেই তরুণী গ্রেফতার বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিলো সৌদি আরব: ধর্মমন্ত্রী মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন মিরপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন পুলিশের ৭ কর্মকর্তা চাকরিচ্যুত, একজন বাধ্যতামূলক অবসরে গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ তাহসিফ হত্যা মামলায় গ্রেফতার দীপ ৪ দিনের রিমান্ডে সাজেকে পিসিজেএসএস-ইউপিডিএফের গোলাগুলি এইচএসসির পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা, বন্ধু দীপকে গ্রেফতার ১-২ বিষয়ে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পরীক্ষার সুযোগ: মাহদী আমিন এবার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ তাহসিফের জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্লাইট বিলম্ব ঢাকার পথে প্রধানমন্ত্রী

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ০২:৩০:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ০২:৩০:০৯ অপরাহ্ন
ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত

যুদ্ধের অবসান এবং দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ইরানের সঙ্গে নতুন দফা আলোচনা শুরুর প্রস্তুতি চললেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর বিলম্বিত হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের সঙ্গে আসন্ন আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করার কথা ছিল তার।

ওয়াশিংটনের হোয়াইট হাউস ব্রিফিং রুমে সমঝোতা স্মারক নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ভ্যান্স চুক্তিটির পক্ষে অবস্থান নেন। তার মতে, এই সমঝোতা দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কমিয়ে আলোচনার পথকে আরও শক্তিশালী করবে।

তবে চুক্তিটি নিয়ে ট্রাম্প প্রশাসন সমালোচনার মুখে পড়েছে। বিরোধীদের অভিযোগ, সমঝোতার শর্তগুলো তেহরানের জন্য বেশি অনুকূল এবং এতে যুক্তরাষ্ট্রের স্বার্থ পর্যাপ্তভাবে প্রতিফলিত হয়নি।

এর আগে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ৬০ দিনের আলোচনা পর্ব শুরু হওয়ার ঘোষণা দেওয়ার সময়ও ভ্যান্স চুক্তিটির পক্ষে জোরালো অবস্থান নেন। সে সময় তিনি মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের সমালোচনার মুখেও সমঝোতার পক্ষে যুক্তি তুলে ধরেন। লেবাননে ইসরায়েলের তীব্র সামরিক অভিযানের মধ্যেই এই কূটনৈতিক তৎপরতা এবং সফর বিলম্বের ঘটনা ঘটল।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সাজেকে ফের গোলাগুলি, সোমবার থেকে অবরোধ

সাজেকে ফের গোলাগুলি, সোমবার থেকে অবরোধ