ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬ , ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করল ইরান ঢাকায় ৯৭ মিলিমিটার বর্ষণ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা, সীমান্তে চারজনকে আটকে দিল বিজিবি সিএনএনের প্রতিবেদনে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য বন্যার পানিতে ভেসে প্রাণ গেল তিন শিশুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাজিমাত তেজগাঁও কলেজ শিক্ষার্থীর মেয়েকে নিয়ে সমুদ্রে ঝাঁপ দিলেন মা প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে ১৬ বছরের কিশোরীকে বাবা-মায়ের খুন! দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা

একজন ব্রাজিল, অন্যজন আর্জেন্টিনা সমর্থক হলে সম্পর্ক টিকিয়ে রাখবেন যেভাবে

  • আপলোড সময় : ২০-০৬-২০২৬ ১১:৫৮:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৬ ১১:৫৮:৫৭ পূর্বাহ্ন
একজন ব্রাজিল, অন্যজন আর্জেন্টিনা সমর্থক হলে সম্পর্ক টিকিয়ে রাখবেন যেভাবে
ফুটবল মানেই আবেগ, আর ব্রাজিল বনাম আর্জেন্টিনা মানেই অন্যরকম উত্তেজনা। মাঠে দুই দলের লড়াই যেমন তীব্র, তেমনি কখনো কখনো সেই উত্তাপ ছড়িয়ে পড়ে সমর্থকদের মাঝেও। কিন্তু যদি এমন হয়, আপনি ব্রাজিলের সমর্থক আর আপনার প্রিয় মানুষটি আর্জেন্টিনার ভক্ত? তাহলে সম্পর্কের মাঠেও শুরু হতে পারে ছোটখাটো ‘ফুটবল যুদ্ধ’।

তবে এই যুদ্ধকে ঝগড়ায় নয়, বরং ভালোবাসা আর আনন্দে পরিণত করা সম্ভব। প্রয়োজন শুধু একটু ধৈর্য, হাস্যরস আর কিছু কৌশল।

ম্যাচের আগে করে নিন ‘শান্তি চুক্তি’

বড় ম্যাচের আগে ঠিক করে নিন, কে কতটা মজা করতে পারবেন। কারণ ম্যাচের আগে ‘আজ তোমাদের হার নিশ্চিত’ ধরনের মন্তব্য অনেক সময় ম্যাচ শেষে ঝামেলার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই খোঁচা থাকুক, তবে সীমার মধ্যে।

মেসি-নেইমার বিতর্কে যাবেন না

একজন বলবেন মেসিই সেরা, অন্যজন বলবেন নেইমারের মতো প্রতিভা আর নেই। এই বিতর্কের শেষ খুঁজতে গেলে রাত পেরিয়ে যাবে, কিন্তু সিদ্ধান্ত আসবে না।

তাই এমন বিষয়ে বিচারকের দায়িত্ব না নেওয়াই ভালো।

ম্যাচ চলার সময় সম্পর্কের হিসাব নয়

ম্যাচের উত্তেজনার সময় আমাকে কতটা ভালোবাসো? বা আমার জন্য কী করতে পারো?-এমন প্রশ্ন না করাই ভালো।

কারণ তখন সঙ্গীর পুরো মনোযোগ থাকে মাঠের দিকে। গোল খাওয়া বা হারার মুহূর্তে আবেগও থাকে তুঙ্গে।

জিতলে আনন্দ, হারলে পাশে থাকুন

নিজের দল জিতেছে বলে সঙ্গীকে নিয়ে বেশি মজা করা বা পুরনো হারের গল্প তুলে আনা সম্পর্কের জন্য ভালো নয়।

আজ আপনার দল জিতেছে, কাল সঙ্গীর দল জিততে পারে। তাই প্রতিপক্ষ নয়, সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিন।

আলাদা জার্সি, একসঙ্গে ভালোবাসার ছবি

একজন হলুদ-সবুজ জার্সিতে, অন্যজন আকাশি-সাদা জার্সিতে—এমন ছবি হতে পারে দারুণ স্মৃতি।

মজার করে লেখা যেতে পারে, ‘ঘরে শান্তি আছে, শুধু খেলার সময় একটু উত্তেজনা।’

ম্যাচের দিনের খাবার আগেই ঠিক করুন

ফুটবল দেখার সময় খালি পেটে তর্ক আরও বাড়তে পারে। তাই আগে থেকেই ঠিক করে নিন খাবারের দায়িত্ব কে নেবেন।

দল আলাদা হলেও খাবারের টেবিলে যেন ঐক্য থাকে।

ফুটবল খোঁচা হোক, ব্যক্তিগত আঘাত নয়

বন্ধুত্বপূর্ণ মজা সম্পর্ককে আরও প্রাণবন্ত করে। কিন্তু প্রিয় দলের হারকে কেন্দ্র করে ব্যক্তিগত আক্রমণ করলে দূরত্ব তৈরি হতে পারে।

মনে রাখতে হবে, ফুটবল শুধু বিনোদনের অংশ, সম্পর্ক তার চেয়েও বড়।

ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থক যুগলদের জীবন অনেকটা টানটান একটি ম্যাচের মতো। কখনো হাসি, কখনো তর্ক, কখনো মজার খোঁচা। তবে ভালোবাসা থাকলে শেষ পর্যন্ত জয় হয় সম্পর্কেরই।

দুই দলের জার্সির রং আলাদা হতে পারে, কিন্তু ভালোবাসার মাঠে দুজনের দল একটাই।

কমেন্ট বক্স