ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বাংলার প্রধান মন্ত্রী তারেক রহমানের বৈঠক রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ সুযোগ তৈরি হলে জ্বালানি তেলের দাম কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ল লঞ্চের ভাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান ডিআইজিসহ ৩১ পদে রদবদল এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাড়ল বাস ভাড়া গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত দেশে তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ছে বাস ভাড়া, বিআরটিএতে জরুরি বৈঠক আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন জুলাই জাতীয় সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৬ ০২:৩৫:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৬ ০২:৩৫:৪১ অপরাহ্ন
দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনো (অবৈধ) মাদক ব্যবহার করছে, যা মোট জনসংখ্যার ৪ দশমিক ৮৮ শতাংশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৫ জুন) সচিবালয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত প্রেস ব্রিফিং ও নির্বাচিত বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে মাদকদ্রব্যের অপব্যবহারজনিত সমস্যা আরও ঘনীভূত হয়েছে। মাদকাসক্তদের চিকিৎসাসেবা সহজ ও উন্নত করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে ৮টি বিভাগীয় শহরে ২০০ শয্যাবিশিষ্ট মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন প্রকল্প শুরু হয়েছে। তিনি জানান, ৭৩টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রকে ১ কোটি ১০ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে। এসব কেন্দ্রকে বিধিমালা ও গাইডলাইন অনুযায়ী পরিচালনা করতে হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিদ্যমান আইন দিয়ে মাদকের বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করা যাচ্ছে না। আইনটি সংশোধন ও হালনাগাদ করে আরও শক্তিশালী করার উদ্যোগ নেয়া হয়েছে এবং কয়েক দিনের মধ্যেই তা সংসদে উত্থাপন করা হবে। তিনি বলেন, মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের সশস্ত্র গ্রুপ রয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে অভিযানে যাওয়া ব্যক্তিদের প্রয়োজনীয় সক্ষমতা ও অবকাঠামোর ঘাটতি রয়েছে। পর্যাপ্ত ল্যাবরেটরিও নেই। মাদকসংক্রান্ত অনেক মামলা বিচারাধীন থাকায় আসামিরা সুবিধা পাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদকদ্রব্য-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি এখতিয়ারসম্পন্ন আদালতও থাকবে। আইন সংশোধনের পর একটি বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, অনলাইনে মাদকদ্রব্য কেনাবেচা হচ্ছে। মাদক বিক্রির অর্থ মানি লন্ডারিংয়ের মাধ্যমে অবৈধ সম্পদে পরিণত হচ্ছে। তাই শক্তিশালী আইনি কাঠামো গড়ে তোলার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার আশা প্রকাশ করেন তিনি। 

আগামী ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টায় মৎস্য ভবন থেকে মাদকবিরোধী র‍্যালিও বের হবে।

কমেন্ট বক্স