ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬ , ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করল ইরান ঢাকায় ৯৭ মিলিমিটার বর্ষণ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা, সীমান্তে চারজনকে আটকে দিল বিজিবি সিএনএনের প্রতিবেদনে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য বন্যার পানিতে ভেসে প্রাণ গেল তিন শিশুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাজিমাত তেজগাঁও কলেজ শিক্ষার্থীর মেয়েকে নিয়ে সমুদ্রে ঝাঁপ দিলেন মা প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে ১৬ বছরের কিশোরীকে বাবা-মায়ের খুন! দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা

পাগলা মসজিদে চিঠি: বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশকে দেখতে চান ভক্ত

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৬ ০৪:০৬:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৬ ০৪:০৬:৩২ অপরাহ্ন
পাগলা মসজিদে চিঠি: বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশকে দেখতে চান ভক্ত
কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবারও কোটি কোটি টাকার পাশাপাশি মিলেছে নানা নামে-বেনামে লেখা চিঠি। তবে সবার নজর কেড়েছে এক ফুটবলপ্রেমীর আবেগঘন চিঠি। সেখানে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে যেন বাংলাদেশ অংশ নিতে পারে।

শনিবার (২৭ জুন) সকাল ৭টায় ছয় মাস পর পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়। দানবাক্স থেকে এবার রেকর্ড ৪৩ বস্তা টাকা পাওয়া গেছে। পরে মসজিদের দ্বিতীয় তলায় শুরু হয় টাকা গণনার কাজ।

দানবাক্সে পাওয়া সেই চিঠিতে লেখা ছিল-

‘বিসমিল্লাহির রাহমানির রাহিম

হে আল্লাহ,

আপনি সর্বশক্তিমান, আপনার কাছে আমার একটি প্রিয় স্বপ্নের কথা জানাচ্ছি। আমি চাই ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে আমায় প্রিয় বাংলাদেশ অংশগ্রহণ করুক। লাল-সবুজের পতাকা বিশ্বকাপের মঞ্চে উড়ুক এবং কোটি বাংলাদেশির স্বপ্ন পূরণ হোক।

হে আল্লাহ, আমাদের দেশের ফুটবলকে উন্নতি করুন, খেলোয়াড়দের সফলতা দান করুন এবং বাংলাদেশকে বিশ্বমঞ্চে গৌরবের সঙ্গে তুলে ধরার তাওফিক দিন। আমিন...

(একজন স্বপ্নবাজ বাংলাদেশি ফুটবলপ্রেমী)’


এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর দানবাক্স খুলে ৩৫ বস্তা টাকা পাওয়া গিয়েছিল। তখন ৩ মাস ২৭ দিনে জমা পড়েছিল ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। এছাড়া মিলেছিল বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রুপা। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

টাকা গণনার কাজে অংশ নেন বিভিন্ন মাদরাসার শিক্ষার্থী, মসজিদের কর্মকর্তা-কর্মচারী, রূপালী ব্যাংকের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দানবাক্স খোলার খবর ছড়িয়ে পড়লে মসজিদ এলাকায় উৎসুক মানুষের ভিড় দেখা যায়।

কমেন্ট বক্স