ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২ হাজার টাকা ছাড়ালো ১২ কেজির সিলিন্ডার লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ নারীদের জন্য আসছে আরও ১০০ পিংক বাস নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন জমির দখল-বেদখল কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ চাঁদাবাজি নিয়ে সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় আটক ৩ কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে ফের আটক ২৫৪ সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন জাতিসংঘ সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভারতে ‘ভেজাল’ মদ পানে ১৯ জনের মৃত্যু আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার সময়মতো হামের টিকা না দেওয়ার খেসারত দিচ্ছে বর্তমান সরকার: স্বাস্থমন্ত্রী দেশের বাজারে কমলো স্বর্ণ-রুপার দাম দেশের উদ্দেশে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

জাপান ম্যাচের আগে অঝোরে কাঁদলেন ভিনি

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ০৬:৫২:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ০৬:৫২:০১ অপরাহ্ন
জাপান ম্যাচের আগে অঝোরে কাঁদলেন ভিনি
মাঠে তিনি প্রতিপক্ষের রক্ষণভাগ দুমড়েমুচড়ে দেওয়া এক নির্ভীক যোদ্ধা। বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে এক আপসহীন কণ্ঠস্বর। কিন্তু সেই ভিনিসয়ুস জুনিয়রের ভেতরেও যে লুকিয়ে আছে এক আবেগপ্রবণ চঞ্চল কিশোর। বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে জাপানের মুখোমুখি হওয়ার ঠিক আগের দিন, এক টিভি সাক্ষাৎকারে ক্যামেরার সামনেই কাঁদলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। 

ব্রাজিলের জনপ্রিয় অনুষ্ঠান ‘দোমিঙ্গাও কম হাকে’ হুলিয়ানো হাকের মুখোমুখি হয়েছিলেন ভিনি।আড্ডার একপর্যায়ে আচমকাই পর্দায় ভেসে ওঠে ভিনির দাদি নিলজার একটি ভিডিও বার্তা। দাদির সেই আবেগঘন বার্তা শোনার পরই আর নিজেকে ধরে রাখতে পারেননি। রিও ডি জেনিরোর সাও গনসালোয় কেটে যাওয়া নিজের শৈশবের স্মৃতি মনে করে ঝরঝর করে কেঁদে ফেলেন রিয়াল মাদ্রিদ তারকা।

বিদায়বেলায় আবেগঘন কণ্ঠে ভিনি বলেন, ‘১৬ বছর বয়স পর্যন্ত আমি আমার দাদির সঙ্গেই বড় হয়েছি। আমার জীবনে তিনি কতটা জুড়ে আছেন, তা বলে বোঝানো যাবে না। তাঁর সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমার কাছে ভীষণ মূল্যবান।’

বিশ্বকাপের নকআউট পর্বের ঠিক আগমুহূর্তে ভিনির এই কান্না ছুঁয়ে গেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকেও। স্পেনের খ্যাতনামা ক্রীড়া দৈনিক ‘এএস’ তাদের প্রতিবেদনে লিখেছে, ‘সাক্ষাৎকারে আবেগ ধরে রাখতে না পেরে ভেঙে পড়েন ভিনিসিয়ুস।’ স্প্যানিশ পত্রিকাটি আরও মনে করিয়ে দেয়, এই মুহূর্তে সেলেসাওদের হেক্সা (ষষ্ঠ বিশ্বকাপ) মিশনের অন্যতম প্রধান কাণ্ডারি ভিনি। বর্ণবাদের বিরুদ্ধে তার চলমান লড়াই এবং মানসিকভাবে তিনি কতটা পরিণত, সেই প্রশংসাও ঝরেছে তাদের প্রতিবেদনে।

অন্যদিকে স্পেনের আরেক জনপ্রিয় দৈনিক ‘মার্কা’ এই ঘটনাকে ব্রাজিলের নকআউট পর্বের প্রস্তুতির অন্যতম ‘সবচেয়ে শক্তিশালী মুহূর্ত’ হিসেবে আখ্যা দিয়েছে। তারা উল্লেখ করেছে, পরিবারের কথা বলতে গিয়ে ভিনিসিয়ুস আবেগপ্রবণ হয়ে পড়লেও, বিশ্বকাপ নিয়ে নিজের আত্মবিশ্বাসের কথা জানাতে ভুলেননি। ব্রাজিলের দীর্ঘ খরা নিয়ে ভিনি বলেন, ‘ষষ্ঠ তারকাটি (ষষ্ঠ বিশ্বকাপ  ট্রফি) আসতে বড্ড বেশি সময় নিয়ে নিচ্ছে।’

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ওলে’ ভিনির এই কান্নার ভিডিও প্রকাশ করেছে। তারা বিষয়টিকে বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্টের মাঝে ‘পারিবারিক বন্ধনের এক অনন্য ও গভীর দৃষ্টান্ত’ হিসেবে তুলে ধরেছে। আজ টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে জাপানের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। 

কমেন্ট বক্স