ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড

জয়ের পর বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

  • আপলোড সময় : ০১-০৭-২০২৬ ০১:৪৬:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৬ ০১:৪৬:১২ অপরাহ্ন
জয়ের পর বড় দুঃসংবাদ পেল ব্রাজিল
জাপানের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের ম্যাচে বড় ধাক্কা খেল ব্রাজিল। শেষ ষোলোর ম্যাচের আগে চোটে ছিটকে গেছেন দলের অন্যতম নির্ভরযোগ্য মিডফিল্ডার লুকাস পাকেতা।

ব্রাজিল ফুটবল ফেডারেশনের বিবৃতিতে অবশ্য ছিটকে যাওয়ার কথা বলা হয়নি। তবে ব্রাজিল ফুটবলের নির্ভরযোগ্য সংবাদমাধ্যম গ্লোবোর প্রতিবেদনে জানা গেছে এই খবর।

মঙ্গলবার ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, পরীক্ষানিরীক্ষার পর পাকেতার বাম ঊরুর পেছনের পেশিতে (হ্যামস্ট্রিং) চোট ধরা পড়েছে। তবে পাকেতা কতদিন মাঠের বাইরে থাকবেন, সে বিষয়ে কিছু জানায়নি সিবিএফ।

“মঙ্গলবার লুকাস পাকেতার ইমেজিং পরীক্ষা করা হয়েছে। তার বাম উরুর পেছনের অংশের পেশিতে চোট ধরা পড়েছে। জাতীয় দলের চিকিৎসক দলের তত্ত্বাবধানে নিবিড় চিকিৎসা ও পুনর্বাসন কর্মসূচি অনুসরণ করবেন তিনি। যত দ্রুত সম্ভব তাকে মাঠে ফেরানোই লক্ষ্য।”

জাপানের বিপক্ষে রাউন্ড অব ৩২-র ম্যাচেই চোট পান পাকেতা। প্রথমার্ধের শেষ দিকে তাকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। বিরতির সময় বেশ ব্যথা নিয়ে মাঠ ছাড়েন তিনি। 

দ্বিতীয়ার্ধে তার জায়গায় নামেন এন্দ্রিক। মাঠ ছাড়ার সময় সতীর্থদের সান্ত্বনাও নিতে দেখা যায় ব্রাজিলের এই মিডফিল্ডারকে।

এবারের বিশ্বকাপে ব্রাজিলের সব ম্যাচেই শুরুর একাদশে ছিলেন পাকেতা। তার চোটে ব্রাজিলের দুশ্চিন্তা আরও বেড়েছে। কারণ আগে থেকেই ইনজুরিতে আছেন ফরোয়ার্ড রাফিনিয়া।

জাপানের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের সৌজন্যে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। এখন তাদের প্রতিপক্ষ নির্ধারণ হবে নরওয়ে ও আইভরি কোস্টের মধ্যকার ম্যাচের বিজয়ীর বিপক্ষে। 

আগামী রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় শেষ ষোলোর ম্যাচে মাঠে নামবে ব্রাজিল।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিক্ষোভ করায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

বিক্ষোভ করায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ