ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহতদের লাশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ ন্যাশনাল ব্যাংকে আবেদন শুরু, টাকা তোলা যাবে ১৫ অক্টোবর থেকে নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু সৌদি আরবে বিমানবন্দরে হামলা, বাতিল ঢাকার ৯ ফ্লাইট সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে চাই: এলজিআরডি প্রতিমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে দিল্লিতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটক বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবের পাশে থাকবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কেন্দ্রে বসার পর এল নিয়োগ পরীক্ষা স্থগিতের খবর, সড়ক অবরোধ পরীক্ষার্থীদের স্কুলছাত্রী তাজমিনকে হত্যার আগে ধর্ষণও করেন সিএনজিচালক সুমন: পুলিশ রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন

আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাব: কেপ ভার্দের প্রেসিডেন্ট

  • আপলোড সময় : ০১-০৭-২০২৬ ০১:৫৪:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৬ ০১:৫৪:০৯ অপরাহ্ন
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাব: কেপ ভার্দের প্রেসিডেন্ট
বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই ইতিহাস গড়েছে আফ্রিকার ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। সাড়ে পাঁচ লাখেরও কম জনসংখ্যার দেশটি বিশ্বকাপের নকআউট পর্বে উঠে তাক লাগিয়ে দিয়েছে ফুটবল বিশ্বকে। এবার তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আগামী ৪ জুলাই মায়ামির রক গার্ডেন স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। ম্যাচটিকে ঘিরে দেশটির সর্বস্তরে বইছে উৎসবের আমেজ। এমনকি কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেসও প্রকাশ করেছেন নিজের অটুট আত্মবিশ্বাস। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, আমরা ১-০ গোলে জিতব।

বিশ্বকাপে নিজেদের অভিষেক আসরেই কেপ ভার্দে কঠিন গ্রুপ পর্ব পেরিয়ে নক আউট পর্বে জায়গা নিশ্চিত করেছে। উরুগুয়ে, স্পেন ও সৌদি আরবকে নিয়ে গঠিত কঠিন গ্রুপ থেকে দারুণ পারফরম্যান্স দেখিয়ে নকআউটে জায়গা করে নেয় কোচ বুবিস্তার শিষ্যরা। ফলে আর্জেন্টিনার বিপক্ষেও নির্ভীক ফুটবল খেলতে চায় দলটি। 

তবে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি থাকবে বিশেষ সম্মানও। ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে কেপ ভার্দে জাতীয় দলের একটি বিশেষ জার্সি উপহার দেওয়া হবে। জার্সিটিতে থাকবে মেসির নাম এবং তার বিখ্যাত ১০ নম্বর।

মেসির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রেসিডেন্ট নেভেস বলেন, লিওনেল মেসি এবং আর্জেন্টিনা জাতীয় দলের বিপক্ষে খেলতে পারা আমাদের জন্য বড় সম্মানের বিষয়। মেসি একজন মহান ফুটবলার। কেপ ভার্দেতে তাকে অত্যন্ত সম্মান করা হয়। আমাদের দেশের মানুষের কাছে তিনিই বিশ্বের সেরা ফুটবলার। তিনি বিশ্ব ফুটবলে শ্রেষ্ঠত্ব ও পরিপূর্ণতার প্রতীক। তার বিপক্ষে খেলতে পারা আমাদের জন্য সম্মান, গর্ব এবং জাতীয় দলের জন্য একটি বিশাল অর্জন।

তবে মেসির প্রতি এই শ্রদ্ধা কেপ ভার্দের জয়ের স্বপ্নকে বিন্দুমাত্র কমিয়ে দেয়নি। ফুটবল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের সামনে দাঁড়িয়ে ছোট্ট আফ্রিকান দেশটি বিশ্বাস করছে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে তারা বিশ্বকাপে আরেকটি রূপকথার জন্ম দিতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ওয়াল্টনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী

ওয়াল্টনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী