ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬ , ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করল ইরান ঢাকায় ৯৭ মিলিমিটার বর্ষণ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা, সীমান্তে চারজনকে আটকে দিল বিজিবি সিএনএনের প্রতিবেদনে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য বন্যার পানিতে ভেসে প্রাণ গেল তিন শিশুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাজিমাত তেজগাঁও কলেজ শিক্ষার্থীর মেয়েকে নিয়ে সমুদ্রে ঝাঁপ দিলেন মা প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে ১৬ বছরের কিশোরীকে বাবা-মায়ের খুন! দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা

‘শুক্রবার আমার চেম্বারে রোগী বেশি’—ভোট দিয়ে বললেন এজাজ

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৬ ০২:৩০:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৬ ০২:৩০:০৩ অপরাহ্ন
‘শুক্রবার আমার চেম্বারে রোগী বেশি’—ভোট দিয়ে বললেন এজাজ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় শুক্রবার সকাল ৯টায়, বিএফডিসি প্রাঙ্গণে। মোট ৫৭৩ ভোটারের এই নির্বাচনে সকাল থেকেই ভোটার উপস্থিতি ছিল কম।

সকাল পৌনে ১০টার দিকে ভোট দিতে আসেন অভিনেতা ও চিকিৎসক এজাজুল ইসলাম। তিনি বলেন, শুক্রবার চেম্বারে রোগীর চাপ বেশি থাকায় দিনের ব্যস্ততা শুরুর আগেই ভোট দিতে এসেছেন তিনি। প্রতিবারই তিনি সকালে ভোট দেওয়ার অভ্যাস বজায় রাখেন বলেও জানান।

এদিকে দুপুর ১২টা পর্যন্ত মাত্র ৪০টি ভোট পড়ায় ভোটকেন্দ্রে উপস্থিতি আশানুরূপ না হওয়ায় মাইকে ভোটারদের আসার আহ্বান জানাতে দেখা যায় নির্বাচন কমিশনকে।

নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু মাইক হাতে ভোটারদের কেন্দ্রে আসার অনুরোধ জানান।

এই নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেলের পাশাপাশি ছয়জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে ফাইট ডিরেক্টর ও প্রযোজক আরমান এবং অভিনেতা শিবা সানু প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সম্পাদক পদে আছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি ও চিত্রনায়ক জয় চৌধুরীসহ অন্যান্য প্রার্থীরা।

ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত, জুমার নামাজের বিরতি থাকবে দুপুরে এক ঘণ্টা।


কমেন্ট বক্স