ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৬ ০২:৫০:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৬ ০২:৫০:১৫ পূর্বাহ্ন
থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ

ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে ভেন্যু যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়াম এলাকায় তীব্র ঝড়–বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ সময় আজ শনিবার (৪ জুলাই) ভোর ৪টায় (স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা) ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে খেলা মারাত্মকভাবে বিঘ্নিত বা স্থগিত হতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে আয়োজকরা। আর্জেন্টিনার ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকালে মিয়ামির আকাশ ঘন মেঘে ঢাকা ছিল। মাঝে মাঝে রোদের দেখা মিললেও সার্বিকভাবে আবহাওয়া ছিল বেশ গুমোট। স্থানীয় আবহাওয়া পূর্বাভাসে সতর্ক করে বলা হয়েছে, বিকেলের দিকে ভ্যাপসা গরম ও আর্দ্র আবহাওয়ার পাশাপাশি দফায় দফায় ভারী বৃষ্টি এবং শক্তিশালী বজ্রঝড় আঘাত হানতে পারে। 

 

তবে আয়োজকদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বজ্রপাতের আশঙ্কা। যুক্তরাষ্ট্রের কঠোর নিরাপত্তা প্রটোকল অনুযায়ী, স্টেডিয়ামের ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনো বজ্রপাত শনাক্ত হলে ম্যাচ তাৎক্ষণিকভাবে অন্তত ৩০ মিনিটের জন্য স্থগিত রাখতে হবে। এই নিয়ম কার্যকর হলে শুধু মাঠের খেলোয়াড় ও অফিশিয়ালরাই নন, গ্যালারিতে থাকা হাজার হাজার দর্শককেও দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হবে।

নিয়ম অনুযায়ী, স্থগিত থাকা ওই ৩০ মিনিটের কাউন্টডাউন চলাকালে যদি আবারও নতুন করে কোনো বজ্রপাত হয়, তবে সেখান থেকে পুনরায় আরও ৩০ মিনিটের নতুন কাউন্টডাউন শুরু হবে। ফলে মিয়ামির আবহাওয়া পরিস্থিতির ওপরই সম্পূর্ণ নির্ভর করছে ম্যাচটি যথাসময়ে শুরু হবে নাকি দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকবে।

অবশ্য আয়োজকদের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, ঝড়ের তীব্রতা কেটে আবহাওয়া স্বাভাবিক হওয়ার সংকেত পাওয়া গেলে ম্যাচ পুনরায় শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের মাঠে বাড়তি পাঁচ মিনিট ওয়ার্ম-আপের সুযোগ দেয়া হবে।

প্রসঙ্গত, বৈরী আবহাওয়ার দোলাচলের মাঝেও এই ম্যাচটি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির জন্য এক অনন্য মাইলফলক। আলবিসেলেস্তেদের ডাগআউটে প্রধান কোচ হিসেবে এটি তার ১০০তম ম্যাচ। শততম ম্যাচে স্কালোনির শিষ্যরা কেপ ভার্দেকে হারিয়ে শেষ ১৬-র টিকিট কাটতে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়।


কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম