ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৬ ০৩:২৬:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৬ ০৩:২৬:১৯ পূর্বাহ্ন
ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা

বিশ্বকাপের সবশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। আকাশি-নীলদের এখন শিরোপার সংখ্যা তিনটি। পাঁচবার চ্যাম্পিয়ন হয়ে এ তালিকায় সবার উপরে রয়েছে ব্রাজিল। বিশ্বকাপে সবচেয়ে বেশি শিরোপা জেতায় নকআউটেও বেশি ম্যাচ খেলেছে সেলসাওরা। এবার ব্রাজিলের সঙ্গে সমীকরণের ব্যবধান কমানোর অপেক্ষায় আর্জেন্টিনা।

শেষ ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে শনিবার রাত চারটায় মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। নকআউট পর্বের এই ম্যাচে কেপ ভার্দেকে হারাতে পারলে বিশ্বকাপে ১১তম বারের মতো শেষ ষোলোতে জায়গা করে নেবে আর্জেন্টিনা। তাতে শেষ ষোলোতে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়বে আলবিসেলেস্তেরা।

এ তালিকার শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। জাপানকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপে ১৩তমবারের মতো শেষ ষোলো নিশ্চিত করেছে তারা। ফলে আর্জেন্টিনা কেপ ভার্দেকে হারাতে পারলে ব্রাজিলের সঙ্গে তাদের সমীকরণের ব্যবধান কমে আসবে।

বর্তমানে আর্জেন্টিনা, স্পেন এবং জার্মানি; এই তিন দলই বিশ্বকাপে ১০ বার করে শেষ ষোলোতে খেলার রেকর্ড নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে। তবে স্পেন ইতোমধ্যেই অস্ট্রিয়াকে হারিয়ে এবারও শেষ ষোলো নিশ্চিত করেছে। অন্যদিকে জার্মানি শেষ ৩২-এ প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নেওয়ায় তাদের রেকর্ড আর বাড়ানোর সুযোগ নেই।

বিশ্বকাপে একবারই শেষ ষোলোয় জায়গা করতে পারেনি আর্জেন্টিনা। ২০০২ সালে কোরিয়া-জাপান বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল তারা। এছাড়া ১৯৩৪, ১৯৮৬, ১৯৯০, ১৯৯৪, ১৯৯৮, ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালে নিয়মিতভাবে নকআউট পর্বে খেলেছে আকাশি-নীলরা।

তবে ১৯৩৮ সালে আর্জেন্টিনা বিশ্বকাপে অংশ না নেওয়ায় ব্রাজিলের সঙ্গে তাদের ব্যবধান বেড়েছে।

আইএইচ


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম