ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বের শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স  মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু গোপালগঞ্জে সহিংসতা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী ২৭ মের মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ থাইল্যান্ডে ভয়াবহ আগুনে ১১ জনের মৃত্যু, আহত ১৬ গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে নতুন দুই থানা-পৌরসভা গঠনের অনুমোদন শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম বিটিআরসির নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ওয়াহিদ-উজ-জামান ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী কারো ব্যক্তিগত দায় বাহিনী নেবে না: সিএমপি কমিশনার ভাড়া নিয়ে তর্কে চলন্ত বাস থেকে ধাক্কা, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রামের এসপি জাহাঙ্গীর গ্রেফতার গত ১০ বছরে টাকার অবমূল্যায়ন হয়েছে ৬০ শতাংশ: গভর্নর বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী

বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৬ ০২:৩১:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৬ ০২:৩১:০৮ অপরাহ্ন
বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার
বান্দরবানে থানচিতে যৌথ অভিযানে অস্ত্রসহ জৌথান বম (৫২) নামে কেএনএফের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছে ৫৭ রাউন্ড কার্টুজ, একটি ওয়ার্লেস, ছুঁড়ি ও একনলা বন্দুক উদ্ধার করা হয়।

শনিবার(৪ জুলাই) সকালে থানচি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শেরকর পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জৌথান বম সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শেরকর পাড়ার গ্রামে লালপিয়ান বমের ছেলে।

স্থানীয় ও পুলিশ জানিয়েছে, গত তিনদিন ধরে থানচি দুর্গম এলাকায় অভিযান শুরু করে যৌথ বাহিনী। অভিযানে থানচি দুর্গম এলাকার শেরকর পাড়া থেকে কেএনএফ সদস্য জৌথান বমকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করে যৌথ বাহিনীরা।

নাম প্রকাশের অনিচ্ছুক এক ইউপি সদস্য জানিয়েছে, জৌথান বমক কেএনএফের সহযোগী হিসেবে কাজ করতেন। সে কখনো কুলি হিসেবে আবার কখনো তাদের আস্তানায় প্রশিক্ষণ মাঠে যেতেন। তাকে এসবের কাজে জড়িত না হওয়ার জন্য বহুবার বারণ করেছি কিন্তু কথা শোনেননি। বরং আমাকে ধরিয়ে দিতে হুমকি দিয়ে আসছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার বলেন, ‘থানচির দূর্গম এলাকা থেকে অস্ত্রসহ কেএনএফের এক সদস্যকে সেনাবাহিনী আটকের পর পুলিশে কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী