ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বের শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স  মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু গোপালগঞ্জে সহিংসতা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী ২৭ মের মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ থাইল্যান্ডে ভয়াবহ আগুনে ১১ জনের মৃত্যু, আহত ১৬ গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে নতুন দুই থানা-পৌরসভা গঠনের অনুমোদন শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম বিটিআরসির নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ওয়াহিদ-উজ-জামান ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী কারো ব্যক্তিগত দায় বাহিনী নেবে না: সিএমপি কমিশনার ভাড়া নিয়ে তর্কে চলন্ত বাস থেকে ধাক্কা, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রামের এসপি জাহাঙ্গীর গ্রেফতার গত ১০ বছরে টাকার অবমূল্যায়ন হয়েছে ৬০ শতাংশ: গভর্নর বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী

চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৬ ০৬:৫৮:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৬ ০৭:০১:১৬ অপরাহ্ন
চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী

চট্টগ্রামে একটি চাইনিজ ইকোনমিক জোন হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ঢাকা-চট্টগ্রাম রেলপথে লাকসাম অংশের উন্নয়নের মাধ্যমে ট্রেনে যাতায়াতের সময় দুই ঘণ্টা কমিয়ে আনার পরিকল্পনাও বাজেটে রয়েছে। এসব বাস্তবায়িত হলে চট্টগ্রাম থেকে বাংলাদেশের অর্থনৈতিক করিডর একটি লজিস্টিক্যাল হাবে পরিণত হবে। বন্দরগুলো আরও বেশি পরিমাণে কাজ করতে পারবে। অন্যদিকে মাতারবাড়ীকেও ঘিরে বড় ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সবমিলিয়ে এই অঞ্চলের অর্থনৈতিক ও লজিস্টিক্যাল সম্ভাবনাকে বিবেচনায় রেখেই বাজেটে পরিকল্পনা করা হয়েছে।
 

আজ শনিবার (৪ জুলাই) চট্টগ্রাম সফরে এসে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
 

দেশি-বিদেশি বিনিয়োগ যেভাবে আকৃষ্ট করা হচ্ছে, তাতে ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে দেশ বলেও মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
 

তিনি বলেন, বিদেশি বিনিয়োগ, সরাসরি বিনিয়োগ, ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ এবং ফান্ড ম্যানেজারদের বিনিয়োগ- সবই বাংলাদেশে আসছে। বাজেট প্রথমত বাংলাদেশের জন্য। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের যে সম্ভাবনা আছে, সেটিকে মাথায় রেখে বাজেট করা হয়েছে এবং সেই সম্ভাবনাগুলো কীভাবে কাজে লাগানো যায়, সেটিকে গুরুত্ব দেওয়া হয়েছে।
 

চট্টগ্রামকে লজিস্টিক্যাল হাব গড়তে বড় পরিকল্পনা রয়েছে, এজন্য বিদেশি বিনিয়োগও আসছে জানিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রামে সম্ভাবনার খাত অনেক বেশি। কারণ, এখানে বন্দর আছে। শুধু সমুদ্রবন্দর নয়, চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক ও কৌশলগত অবস্থানও রয়েছে। সবকিছু মিলিয়ে চট্টগ্রামের সম্ভাবনাকে মাথায় রেখে সরকারের পরিকল্পনায় অনেক কিছু আনা হয়েছে।
 

অর্থমন্ত্রী বলেন, নদীর ওপারে আনোয়ারায় ৬০০ একর জমিতে একটি ফ্রি জোন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রামে একসঙ্গে অনেকগুলো বন্দর নির্মাণ করা হবে। চট্টগ্রামকে একটি লজিস্টিক্যাল হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার প্রতিফলন এবারের বাজেটে রয়েছে। একইসঙ্গে চট্টগ্রাম বিমানবন্দরকে কার্গো হাব ও প্যাসেঞ্জার হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী