ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার ‘শুক্রবার আমার চেম্বারে রোগী বেশি’—ভোট দিয়ে বললেন এজাজ পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি   হলি আর্টিজানের ১০ বছর কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৬ মেট্রোরেল যাত্রীদের জন্য আসছে বড় সুখবর FLAXA ও বিজনেস প্রমোশন কাউন্সিল আয়োজিত সেমিনার পুলিশে বড় রদবদল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার রামপুরার দুজনকে হত্যায় ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন যেভাবে

‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৬ ০৮:১৬:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৬ ০৮:১৮:৫৫ অপরাহ্ন
‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, নির্যাতন সহ্য করেছি, অনেক প্রাণ দিয়েছি, জেল খেটেছি। তবু মাথা নোয়াইনি। খালেদা জিয়ার নেতৃত্বে ও তারেক রহমানের নেতৃত্বে আমরা বিজয় ছিনিয়ে এনেছি। এখন নতুন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে।

 

শনিবার (৪ জুলাই) বিকালে লালমনিরহাট শহরের এমটি হোসেন মাঠে ‘আলোকিত লালমনিরহাট, আমাদের অঙ্গীকার’ শীর্ষক গণজাগরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, বাংলাদেশ পুনর্গঠনের যে আন্দোলন শুরু হয়েছে- তা আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে ‘আলোকিত লালমনিরহাট’ গড়ার উদ্যোগের মধ্য দিয়ে নতুন মাত্রা পেয়েছে।

 

মির্জা ফখরুল বলেন, মাদকের আগ্রাসনে আমাদের সমাজ পরাভূত হচ্ছে, আমাদের যুবকরা পরাভূত হচ্ছে, আমাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। এটাকে আমরা কিছুতেই অ্যালাউ করতে পারি না। অবশ্যই এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

 

এসময় আলোকিত লালমনিরহাটের রূপকার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, আমি মনে করি- বাংলাদেশে যে কজন সত্যিকার অর্থেই বিজ্ঞ, প্রজ্ঞাবান ও দূরদৃষ্টিসম্পন্ন নেতা আছেন, যারা সমাজকে বদলে দিতে চান, তাদের মধ্যে অন্যতম আসাদুল হাবিব দুলু। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি একজন সমাজসংস্কারক।

 

তিনি আরও বলেন, দুলু আজ যে আন্দোলনের সূচনা করেছেন, জনগণকে সঙ্গে নিয়ে সচেতনতা সৃষ্টি করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার এ উদ্যোগই সবচেয়ে উপযুক্ত পথ বলে আমি বিশ্বাস করি।

 

মাদক, জুয়া ও যৌতুকবিরোধী সামাজিক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, আজকের এই আন্দোলন একদিন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে।

 

মির্জা ফখরুল বলেন, আপনারা যেমন ‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। ইনশাআল্লাহ সেই পরিকল্পনার মধ্য দিয়ে আমাদের এ এলাকার মানুষ, তিস্তা অববাহিকার মানুষ, তারা তাদের নতুন জীবন ফিরে পাবেন। কারণ আমাদের প্রধানমন্ত্রী পার্লামেন্টে বলেছেন- আমরা তিস্তা মহাপরিকল্পনা সফল করব। 

 

বিএনপি মহাসচিব বলেন, আজকে তারেক রহমানের নেতৃত্বে একটা আমূল বিপ্লবের সূচনা হয়েছে। তার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, মুয়াজ্জিন-ইমাম এবং আপনার পুরোহিতদের ভাতা প্রদান এবং আরও অনেক কর্মসূচি শুরু হয়েছে। নারীদের ক্ষমতায়ন করা, সবকিছুর মধ্য দিয়ে আমরা একটা নতুন আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই।
 

অনুষ্ঠানে ‘আলোকিত লালমনিরহাটের’ এর মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্দোলনের প্রধান পৃষ্ঠপোষক দুলু।
 

জেলা প্রশাসক রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী এ জে ড জাহিদ হাসান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য হাসান রাজিব প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান ও জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক। অনুষ্ঠানে গত শুক্রবারে ‘আলোকিত লালমনিরহাটের’ উদ্যোগে যৌতুকবিহীনভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া সাত নবদম্পতি উপস্থিত ছিলেন। সূত্র: যুগান্তর


কমেন্ট বক্স
‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’

‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’