ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬ , ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করল ইরান ঢাকায় ৯৭ মিলিমিটার বর্ষণ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা, সীমান্তে চারজনকে আটকে দিল বিজিবি সিএনএনের প্রতিবেদনে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য বন্যার পানিতে ভেসে প্রাণ গেল তিন শিশুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাজিমাত তেজগাঁও কলেজ শিক্ষার্থীর মেয়েকে নিয়ে সমুদ্রে ঝাঁপ দিলেন মা প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে ১৬ বছরের কিশোরীকে বাবা-মায়ের খুন! দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা

৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৬ ০৮:৫৩:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৬ ০৮:৫৩:২১ অপরাহ্ন
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ

দেশের সব রাজনৈতিক দলকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ২০২৫ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে দলগুলোকে।

মঙ্গলবার (৭ জুলাই) নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা বিষয়টি জানান।

ইসি কর্মকর্তা জানিয়েছেন, ৩১ জুলাই যেহেতু শুক্রবার সেক্ষেত্রে পরবর্তী প্রথম কার্যদিবস পর্যন্ত সময় পাবে দলগুলো। আইন অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের তথ্য দিতে হয়।

নির্বাচন ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, দলগুলোকে আইনের বিষয়টি উল্লেখ করে চিঠি দেওয়া হয়েছে। এক্ষেত্রে ৫৯টি দলকেই হিসাব দিতে হবে।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর নির্বাচনি ব্যয় এখনও ওয়েবসাইটে আপলোড করা হয়নি।

কেন আপলোড করা হয়নি-জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘‘এটা ওয়বেসাইটে আপলোড করার জন্য বলা হবে। রাজনৈতিক দলগুলো কী করছে জনগনের সেটা জানার অধিকার রয়েছে। আমরা অভিযোগ করবো।’’ 

এছাড়া যে সাত দল নির্বাচনি ব্যয় জমা দেয়নি, তাদের কী করা হবে, জানতে চাইলে রহমানেল মাছউদ বলেন, ‘‘সাত দলকে আমরা শোকজ করেছি। তাদের ইলেকশন এক্সপেন্সেস একাউন্টস জমা দিতে বলেছি। এরপরেও যদি জমা না দেয়, তাহলে আমরা বিষয়টি বিবেচনায় নেবো।’’ সূত্র: বাংলাট্রিবিউন


কমেন্ট বক্স