ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর!

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ০৫:৩৮:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ০৫:৩৮:২২ অপরাহ্ন
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর!

সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে এখনও ষড়যন্ত্র-চক্রান্ত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (৯ জুলাই) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক নানা বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। 

এ সময় রুহুল কবির রিজভী বলেন, রথ যাত্রাকে কেন্দ্র করে উস্কানি দিয়ে কেউ যেন রাজনীতি করার সুযোগ না পায় সেজন্য নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। উস্কানি দিয়ে কোনো এজেন্ট যেন কিছু করতে না পারে এজন্য প্রশাসনসহ নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে । 

তিনি বলেন, আজকে গোটা জাতি ঐক্যবদ্ধ—হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য যে সমস্ত নৃগোষ্ঠীরা আছে, সবাই ঐক্যবদ্ধ যে, তারা বুঝতে পেরেছেন যে কারা বিভিন্ন সময়ে এই জাতির মধ্যে বিভাজন সৃষ্টি চেষ্টা করেছে,  বিভাজন-বিভক্তি কারা করছে, এটা তারা ( জনগণ ) বুঝে গেছেন। এবং গত নির্বাচন এবং নানা সম্প্রদায়ের যে পূজা-পার্বণ যে সমস্ত হয়, তাদের উৎসব যেটা হয়, প্রত্যেকটিতে প্রত্যেক সম্প্রদায়ের মানুষের উপস্থিতি এখানেই প্রমাণ করেছে যে, কোনো ধরনের অপশক্তি আর আমাদের এই জাতির যে মজবুত ঐক্যকে, এটাকে আর ভাঙতে পারবে না।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, স্কুলফিডিং কার্যক্রমে সরকারের প্রচেষ্টাকে নস্যাৎ করার চেষ্টা হচ্ছে৷ সরকারের তহবিল থেকে টিফিন কার্যক্রমে যারা সঠিকভাবে কাজ করছে না তারা মানবতার শত্রু৷ মাঠপর্যায়ে যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত বলে মনে করেন রুহুল কবির রিজভি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডাঃ জাহিদুল ইসলাম, ছাত্রদলের সহ সভাপতি ডাঃ তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ। সূত্র: বাংলাভিশন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী