ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬ , ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিএনএনের প্রতিবেদনে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য বন্যার পানিতে ভেসে প্রাণ গেল তিন শিশুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাজিমাত তেজগাঁও কলেজ শিক্ষার্থীর মেয়েকে নিয়ে সমুদ্রে ঝাঁপ দিলেন মা প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে ১৬ বছরের কিশোরীকে বাবা-মায়ের খুন! দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে ১৬ বছরের কিশোরীকে বাবা-মায়ের খুন!

  • আপলোড সময় : ১১-০৭-২০২৬ ১২:৪২:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৬ ১২:৪২:২৮ অপরাহ্ন
প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে ১৬ বছরের কিশোরীকে বাবা-মায়ের খুন!
খুলনায় প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে ১৬ বছর বয়সী কিশোরী আরফানা হোসেন নির্জনাকে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা-মায়ের বিরুদ্ধে। ঘটনার মাত্র ৩৬ ঘণ্টার মধ্যেই হত্যার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের মা আরিফা ইয়াসমিন সিমাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। অপরদিকে অভিযুক্ত বাবা মো. আলিম হোসেন আকাশকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

শনিবার (১১ জুলাই) সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এসব তথ্য জানান।

পুলিশ জানায়, মেয়ের প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে পরিবারে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে একপর্যায়ে বাবা লাঠি দিয়ে নির্জনার মাথায় আঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

হত্যার পর ঘটনাটি ভিন্নখাতে নেওয়ার উদ্দেশ্যে বাবা-মা মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা নগরীর প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কে ফেলে রেখে যান বলে জানিয়েছে পুলিশ।

গত ৮ জুলাই রাতে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ওই স্থান থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে তদন্ত ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের পাশাপাশি গ্রেফতার হওয়া মায়ের জবানবন্দির ভিত্তিতে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে খুলনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেছে। পলাতক অভিযুক্ত বাবাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিএনএনের প্রতিবেদনে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য

সিএনএনের প্রতিবেদনে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য